News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রান্সফরমার নিয়ে বিস্তর অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
Image

ট্রান্সফরমার নিয়ে বিস্তর অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রাজ্যে গত প্রায় ১০ বছরে বিদ্যুতের যে ট্রান্সফরমার কেনা হয়েছে তা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে৷ ট্রান্সফরমারগুলির অধিকাংশই বিকল হয়ে গেছে৷ রাজ্যের সম্প্রতিকালের বিভিন্ন এলাকায় ক্রমাগত বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে৷ বিভাগীয় মন্ত্রীর নির্দেশে দফতরের আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখছেন৷ দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যাচ্ছে৷ যদিও বিদ্যুৎ দফতরেরর বিভিন্ন কার্যালয়ে প্রচুর পরিমাণে ট্রান্সফরমার পড়ে আছে৷ সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অনেক স্থানেই ট্রান্সফরমার বিকল হয়ে যাচ্ছে৷ ট্রান্সফরমার ঠিক করার প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পর তাতে দ্রুত কাজও করানো হচ্ছে৷ কিন্তু এক জায়গায় ঠিক করালে অন্য জায়গায় তা আবার বিকল হয়ে যাচ্ছে৷ এটি একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ পর পর কয়েকটি ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়৷ সে অনুযায়ী তা খতিয়ে দেকা হয়েছে৷ যে রিপোর্ট আসছে সে অনুযায়ী ট্রান্সফরমার কেনার ক্ষেত্রে অনেক গড়মিল হয়েছে৷ ট্রান্সফরমারগুলির গুণমান নিয়ে বিস্তর প্রশ্ণ উঠেছে৷ এদিকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পালাটানার বিদ্যুৎ প্রকল্পের জন্য গঠিত ওটিপিসিকে বাংলাদেশের বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ আর এই পরিবাহী ব্যবস্থার মান বৃদ্ধির জন্য অতিসত্বর কাজ শুরু করতে হবে বলে তিনি জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top