News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বের সংসৃকতি কিছুটা পরিবর্তন হচ্ছে, জি বি হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে বললেন স্বাস্থ্যমন্ত্রী
Image

পূর্বের সংসৃকতি কিছুটা পরিবর্তন হচ্ছে, জি বি হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷ ৷ শুক্রবার সকালে আচমকা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুনরায় জিবি হাসপাতালে পরিদর্শনে গেলেন৷ পরিষেবা নিয়ে বিস্তারিত খোঁজ নিলেন৷
শুক্রবার সকালে কোন আধিকারিক কিংবা কর্মকর্তাদের খবর না দিয়েই শুধুমাত্র কয়েকজন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে আচমকা রাজ্যের প্রধান রেফারেন্স জিবি তথা আগরতলা সরকারী মেডিকেল কলেজে হাজির হন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷
তিনি হাসপাতালে প্রবেশ করেও কোন স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে প্রথম কথা বলেননি৷ তিনি সরাসরি রোগী ও তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলা শুরু করেন৷ ওয়ার্ড গুলিতে ঢুকে রোগীদের পরিষেবা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ তার এই পর্যবেক্ষন দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিলেন৷ প্রথম ২০ মিনিটে তিনি ঝড়ো গতিতে ওয়ার্ডের চিকিৎসক কক্ষ, সেবকা কক্ষ এমনকি শৌচালয়ও ঢুকে যান৷
স্বাস্থ্যমন্ত্রীর জিবি হাসপাতালে পরিদর্শনের খবরটি ছড়িয়ে পরতেই সমস্ত চিকিৎসকরা ছুটে আসতে থাকেন৷ ছুটে আসেন সুপার নিজেও৷ যদিও স্বাস্থ্যমন্ত্রী, সুপার ভিন্ন অন্যান্য স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসকদের নিজ নিজ কাজে চলে যেতে বলেন৷ এরপর স্বাস্থ্যমন্ত্রী আউটডোর বিভাগ এবং ইমারজেন্সিতেও যান৷ ইমারজেন্সিতে রাতে কোন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলনে তাঁর খোঁজ খবর নেন৷
খবর পেয়ে ছুটে যান সাংবাদিকরাও৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বিশেষ কিছু বলতে চাননি৷ তবে তিনি বলেন, হাসপাতালে এসে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তা সুনিশ্চিত করা বর্তমান সরকারের মূল লক্ষ্য৷ সবাইকে জানিয়ে এলে প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না৷ সাধারন মানুষ আদৌ্য পরিষেবা পাচ্ছে কিনা তা বোঝা প্রয়োজন ছিল৷ তিনি বলেন, পূর্বের কর্ম সংসৃকতি পরিবর্তন হচ্ছে৷ তবে সবটা পাল্টে গেছে, সংস্কার হয়ে গেছে এমনটা নয়৷ এনিয়ে ৭ দিনের মধ্যে দ্বিতীয়বার ঝটিকা সফরে জিবি হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ তার উপস্থিতিতে চিকিৎসক, সেবিকা সহ সকল স্বাস্থ্য কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top