News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
আসলে কী আমি বুড়িয়ে গেছি- এক বন্ধুর কথা শোনে হতবাক আর এক বন্ধু, কেননা, তাদের দুজনেরই বয়স পয়তাল্লিশ পেরিয়ে গেছে৷ পঞ্চাশ ছুই ছুই৷ এরই মাঝে বুড়িয়ে যাবার প্রশ্ণ কেন করল বন্ধুটি তাই ভেবে যাচ্ছে না অপর বন্ধু তাকে জিজ্ঞাসা করল হঠাৎ এ প্রশ্ণ কেন? অন্য বন্ধু অসহিষ্ণুভাবে বলে উঠলো আরে ব্যাটা এত বছর কি তোকে জিজ্ঞ্যেস করেছি? কলকাতা থেকে আসার পর আমার তাই মনে হচ্ছে৷ আমি যেন বুড়িয়ে গেছি৷ অপর বন্ধুটি যেন রহস্যের গন্ধ পেল৷ সে জানে এই বুড়িয়ে গেছি কি বলা বন্ধুটি এখন একাকী৷ সংসার তার টিকলো না৷ স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে৷ সেই থেকে তার এ বন্ধু খাও দাও ফূর্তি করো নীতি নিয়ে চলছে৷ বছরে তিন থেকে চার বার কলিকাতা যাচ্ছে৷ টাকা ছিটালে কলিকাতায় ফূর্তি অভাব নেই৷ এবারও কিছুদিন আগে যে কলিকাতা গিয়েছিল৷ থাকে হোটেলে৷ এবারও তাই হল৷ কয়েকদিন থেকে ফিরে এলো৷ কলিকাতা থেকে আসার পর এই প্রথম তার সাথে দেখা৷ এবং দেখার শুরুতেই যেন সে বোম ফাটালো৷ মনে হল যেন তার মন তেমন ভালো নেই৷ অন্যান্য বার কলিকাতা থেকে আসার পর তাকে বেশ উৎফুল্ল দেখতে৷ খুশির আরোপ নানা কথা বল বলতো৷ এবার কিন্তু তার মাঝে সেই আবেগ নেই৷ সব সময় কেতাদুরস্ত এই বন্ধুটি যেন এবার একটু ঝিমিয়ে পড়েছে৷ সে জিজ্ঞাসু চোখে ফের বললো – আমি কী বুড়িয়ে গেছি? অপর বন্ধুটি মুচকি হেসে বললো – কোলকাতায় কিছু হয়েছে বুঝি? এক ঝটকায় কথাটা লুফে নিয়ে যে বলে – হয়েছে মানে৷ দস্তুর মতো বুড়োর সাইনবোর্ডে ঝুলে পড়লো ঘাড়ে৷ অপর বন্ধুটি জানতে চােিলা সে কীরে৷ কি হল বলতো? কোলকাতা ফেরত বন্ধুটি যা বলো তার সারমর্ম হলো এ যে, সে একদিন কলিকাতার নিউ মার্কেটের মোড়ে দাঁড়িয়েছিল৷ তখন সন্ধ্যা৷ মানুষের আনাগোনা বাড়ছে৷ মহানগরী কলিকাতা৷ সে দাঁড়িয়ে সুন্দরী মহিলাদের দেখছে৷ হঠাৎই দেখা গেল একজন সুন্দরী যুবতি তার দিকে এগিয়ে আসছে৷ সে খুশিতে আটখানা৷ তার চোখে মুখে খুশির ঝিলিক৷ যুবতি যতই এগিয়ে আসছে ততই তার বুকের লবডব শব্দ বেড়ে যাচ্ছে৷ মনে মনে যে ভাবছে নিশ্চয়তার সাথে বন্ধুত্ব করতে সে এগিয়ে আসছে৷ স্মার্ট সুবেশি যুবতি তার সামনে এসে তাকে যে সম্মোধন করল তাতে তার আকূল গুড়ম৷ যুবতি তাকে কি জিজ্ঞ্যেস করলো তা তার মাথায় নেই৷ তখন মাতায় ঘুরছে – আঙ্কন শব্দটি৷ যুবতির আংকেল সম্বোধন তার সব আশা ভরসার যেন জলে ঢেলে দিল৷ আগরতলায় এসেও যে আংকেল ডাক ভুলতে পারেনি৷
অপর বন্ধু শুনে হো হো করে হেসে উঠলো৷ হাসতে হাসতে বললো হরি, দিনতো গেল সন্ধ্যা হল – গনটা বুলে যান কেন? বয়সতো আর কম হচ্ছে না৷ মনের দিক থেকে ফুক হলেও বয়সের দিকে যে বয়স্ক৷ আর কিছুদিন পর বার্ধক্য ভাতা পাবি৷ মন ননা মানলেও স্বীকার যে করতে হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top