News Flash

Image

সখী, বুদ্ধিজীবী কাদের কয়

৷৷ সায়ন্তক চৌধুরী৷৷

কাঁধে শান্তি নিকেতনি চটের থলে৷ পরনে পায়জামা আর হাঁটু থেকেও নিচে ঝুলানো পাঞ্জাবি৷ সেই পাঞ্জাবি খাদির হলেতো কথা নেই৷ পাঞ্জাবির গায়ে যদি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং নানা রকম বাদ্যযন্ত্রের ছবি আঁকা থাকে তাহলেতো আরও চমৎকার৷ তবে পায়ে থাকতে হবে কোলাপুরি  স্যান্ডেল৷ এই সবের যোগসূত্র ঘটলে একজন ব্যক্তি বিশেষ মর্যাদা পেয়ে থাকেন৷ রাতারাতি তিনি হয়ে উঠেন বুদ্ধিজীবী৷ এবং এমন বুদ্ধিজীবীর তকমা গায়ে একবার সেঁটে গেলে তাকে আর পায় কে? পেটে বিদ্যে থাকুক আর নাই থাকুক চলনে বলনে তিনি যেন বিদ্যার জাহাজ বনে যান৷ বিভিন্ন সরকারী অনুষ্ঠান থেকে তার ডাক আসে৷ কালক্রমে তিনি যেন একটা কেউকেটা হয়ে চোখ কান খোলা রেখে বুদ্ধিজীবীর ভাল করে সমাজ জীবনে নিজের গুরুত্ব বোঝাতে শান্তি নিকেতনি ঝোলা কাঁধে ঝুলিয়ে চলাফেলা করেন৷

রাজ্যে এ ধরনের বুদ্ধিজীবীর সংখ্যা কম নয়৷ মানুষ তাদেরকে কি চোখে দেখে তা ভাবার মত তাদের সেই বোধশক্তি নেই৷ তাদের ভাবখানা হল তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই৷ এই সোনার হরিণ বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে তাদের হাতে ধরা দেয়৷ এই ধরনের তথাকথিত বুদ্ধিজীবীদের মূল টার্গেট থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সান্নিধ্য লাভ কিংবা পারতপক্ষে মুখ্যমন্ত্রীর সাথে তোলা একটি ছবি সংগ্রহ করা৷ তারপর আর ওই বুদ্ধিজীবীকে পায় কে? তাদের বিচরণ ক্ষেত্রে কোনও সাংসৃকতিক অনুষ্ঠান, সরকারী পর্যায়ে কোনও সেমিনার কিংবা কোনও ঢাউস সাইজের সরকারী অনুষ্ঠান৷ আর সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলে তো তাধিনধিন নাচের উপক্রম হয় ওইসব বুদ্ধিজীবীর৷ ওই সব বুদ্ধিজীবীকে বিভিন্ন পত্রিকা অফিসেও ঘুরতে দেখা যায়৷ উদ্দেশ্য একটাই৷ তা হল, যে সব অনুষ্ঠানে তারা দু’চার কথা বলেছেন সেই সব অনুষ্ঠানের সংবাদ ফলাও করে প্রচার করা৷ তবে, সংবাদে সেই বুদ্ধিজীবীর নাম থাকতে হবে৷ এ জাতীয় বুদ্ধিজীবীরা আবার বিভিন্ন সংস্থা থেকে সম্বর্ধনাও পেয়ে থাকেন৷ এমন সম্বর্ধনার পেছনে যে একটা লেনদেনের সম্পর্ক থাকে তা সেই বুদ্ধিজীবী ও সংস্থার কর্তৃপক্ষ ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানেন না৷ বুদ্ধিজীবী মঞ্চে সংস্থার কর্তৃপক্ষের হাত থেকে মানপত্র এবং উত্তরীয় নিচ্ছে৷ এমন দৃশ্য বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে৷ বিভিন্ন সংবাদপত্রে ছবি ছাপানো হচ্ছে৷ তার অর্থ হল সেই বুদ্ধিজীবী আকাশে উড়ছে৷ সরকারী কোন প্রতিবাদী মিছিলে তাদেরকে দেখা যায় সামনের সাড়িতে৷ বিরোধী দলের কোনও প্রতিবাদী মিছিলে তাদের টিকিটিও দেখা যায় না৷ কেননা, বিরোধী দলের মিছিলে সরকারী দলের নেতারা তাদেরকে দেখলে তাদের মাথার টিকি যে কেটে ফেলবে৷ সুতরাং কাজ কি ওপথে যাওয়ার৷ তার চেয়ে সরকারী উমেদারীকরণে যে অনেক বেশি লাভবান হওয়া যাবে৷

এই ধরনের বুদ্ধিজীবীদের কটাক্ষ করতে অনেকে ছাড়েন না৷ তাদের বক্তব্য হল, কাদেরকে বুদ্ধিজীবী বলা যাবে তা স্পষ্ট নয়৷ তাদের সোজাসুজি প্রশ্ণ হল, যে বুদ্ধি বেঁচে জীবন ধারণ করে তারাই তো বুদ্ধিজীবী৷ সেই ক্ষেত্রে সকল মানুষতো বুদ্ধিজীবী৷ তা হলে বিশেষ একটা শ্রেণীকে কেন এমন তকমা দেয়া হল? যে কাঠমিস্ত্রি সেও একটা কাঠকে কিভাবে ডাইনিং টেবিলে পরিণত করা হবে তাও বুদ্ধি খাটিয়ে বের করেন৷ সেই অর্থে কাঠমিস্ত্রিও তো বুদ্ধিজীবী৷ ফসল উৎপাদনেও চাষিদেরকে বুদ্ধি খাটাতে হয়৷ জেলেদেরকেও বুদ্ধি খাটিয়ে পুকুর কিংবা নদী বা সাগরে জাল ফেলতে হয়৷ কুমোরকেও বুদ্ধি খাটিয়ে মাটির জিনিষপত্র তৈরী করতে হয়৷ চোর-ডাকাতদেরকেও বুদ্ধি করে চুরি ডাকাতি করতে হয়৷ তবে সেই বুদ্ধি সুবুদ্ধি নয়৷ দুর্বুদ্ধি বটে৷ তবে বুদ্ধিইতো৷ তাই বুদ্ধিজীবীর সংজ্ঞা নিরূপনে এক শ্রেণীর উদারবাদী লোক গলদঘর্ম হচ্ছেন৷ কেননা, তাদের বক্তব্য হল সমাজের প্রতিটি স্তরের মানুষ বুদ্ধি প্রয়োগ করে কাজ করে৷ তাই বুদ্ধিজীবীর সংজ্ঞার হদিশ তারা খঁুজে পাচ্ছেন না৷ তাইতো তাদেরও প্রশ্ণ- সখী, বুদ্ধিজীবী কাদের কয়?

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top