News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব ঢাকা আসছেন ৮ এপ্রিল
Image

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব ঢাকা আসছেন ৮ এপ্রিল

৷৷ মনির হোসেন৷৷

ঢাকা, ৪ এপ্রিল ৷৷ ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে দুই দিনের ঢাকায় আসছেন রবিবার৷ সেদিন বিকেল ৪টায় ঢাকায় পৌঁছাবেন তিনি৷ ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান৷ ঢাকায় আসার পর সোমবার (৯এপ্রিল) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ – ভারত সম্পর্ক বিষয়ে য়একটি সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজয় কেশব৷ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড গওহর রিজভী৷

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিজয় কেশবের সফরে তিস্তার পানিবণ্টন, রোহিঙ্গা ইস্যু, দুদেশের সম্পর্ককে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে৷

সফরকালে বিজয় কেশব পররাষ্ট্র সচিব মো শহীদুল হকের সঙ্গে সোমবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেবেন৷ সেখানে দুই দেশের মধ্য সমঝোতা স্মারকও স্বাক্ষর হবে৷ এরপর সংবাদ সম্মেলনে দুই সচিব বিবৃতি দেবেন৷ সফরকালে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top