News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন দায়ের কেন্দ্রের, জানালেন রবিশঙ্কর প্রসাদ
Image

সুপ্রিম রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন দায়ের কেন্দ্রের, জানালেন রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংরক্ষণ আইন শিথিল করার প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তাল হল গোটা দেশ| এমতাবস্থায় সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হল একটি রিভিউ পিটিশন| শীর্ষ আদালত গত ২০ মার্চ রায় দিয়েছিল এসসি ও এসটি (প্রিভিনশন অফ অ্যাট্রোসিটিস) অ্যাক্টের অধীনে করা কোনও অভিযোগের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কোনও গ্রেফতার করা যাবে না| সেই রায়ের বিরুদ্ধেই ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র| এ প্রসঙ্গে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘এসসি ও এসটি সংরক্ষণ আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রক্ষিতে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দায়ের করেছি আমরা|’ ভারত বনধের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছি আমরা| সমস্ত রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি আমার অনুরোধ শান্তি বজায় রাখুন|’
গত ২০ মার্চ শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের উপর অত্যাচার বন্ধের যে আইন রয়েছে, তা সরকারি কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে| তাই এখন থেকে আর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না| তফশিলি জাতি ও উপজাতির উপর অত্যাচারের কোনও মামলা দায়ের করার আগে সেই ঘটনা ডিএসপি পর্যায়ের কোনও আধিকারিককে দিয়ে তদন্ত করাতে হবে| এছাড়া এই ঘটনায় অভিযুক্ত কোনও সরকারি আধিকারিককে গ্রেফতারের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে| শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে ২ এপ্রিল ভারত বনধের ডাক দিয়েছিল পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, সিটু, জাতি অন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিস সহ বিভিন্ন সংগঠন|
সম্প্রতি দলিত সম্প্রদায়ের সাংসদদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের আশ্বস্ত করেছিলেন, সরকার সুপ্রিম কোর্টের এই রায় চিন্তাভাবনা করছে, প্রয়োজনে রিভিউ পিটিশন দায়ের করা হতে পারে| পরিস্থিতি সামাল দিতে সোমবার তড়িঘড়ি পিটিশন দায়ের করল কেন্দ্র|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top