News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম বিভ্রাট, ভোটে বিলম্ব
Image

ইভিএম বিভ্রাট, ভোটে বিলম্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷  ভোট শুরু হতেই চরম বিশৃঙ্খলা দেখা বিভিন্ন ভোট কেন্দ্রে৷ মূলত, ইভিএম সমস্যা নিয়েই ব্যহত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া৷ আগরতলা থেকে শুরু করে মফঃস্বল, সব জায়গাতেই ইভিএম গোলযোগের কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া দেরিতে শুরু হয়৷ মুখ্য নির্বাচন আধিকারীক জানিয়েছেন, সমস্ত ইভিএম এখন ঠিকঠাক চলছে৷ গোলযোগ সারাই করা হয়েছে, কিছু মেশিন বদল হয়েছে৷ তাঁর কথায়, সকাল ১১টা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছে ২৩.২৫ শতাংশ৷

ধর্মনগরে ৩২ নং বুথে ৪৮টি ভোট গ্রহণের পর ইভিএম বিকল হয়ে যায় এবং প্রায় আড়াই ঘন্টা পর ইভিএম সারাই হয়৷ তাতে, লাইনে দাঁড়িয়ে অনেকই বাড়ি ফিরে গেছেন৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএমে গোলযোগ দেখা দিয়েছিল৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুদীপ রায় বর্মণের কথায়, হঠাৎ করে একসাথে এতগুলি ইভিএম বিকল হয়ে যাওয়া আশ্চর্যজনক ঘটনা৷ তাতে, অতীতের সমান ভোট পড়বে কিনা সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

[vsw id=”tW_EsOIWECw” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, রাজনগর কেন্দ্রের ২৪ নং বুথেও ইভিএমের কন্ট্রোল ইউনিটের গোলযোগের কারণে প্রায় এক ঘন্টা দেরিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়৷  সুরমা বিধানসভা কেন্দ্রের দুটি এবং কুলাইতে একটি ভোট গ্রহণ কেন্দ্রেও দীর্ঘক্ষণ ভোট শুরু হয়নি৷

ইভিএম বিভ্রাট সম্পর্কে মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, সমস্ত বিকল ইভিএম সারাই করা হয়েছে৷ কিছু ইভিএম বদল করা হয়েছে৷ ভোটগ্রহণ প্রক্রিয়া এখন স্বাভাবিকভাবে চলছে৷ এদিন তিনি সপরিবারে ভোট দিয়েছেন৷

এদিকে, শিশুবিহার সুকলে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top