News Flash

  • Home
  • Uncategorized
  • বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে পদ্মাবত , এখনও পর্যন্ত আয় ১৬৬ কোটি
Image

বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে পদ্মাবত , এখনও পর্যন্ত আয় ১৬৬ কোটি

মুম্বই, ৩ ফেব্রুয়ারি (হি.স.) সমস্ত রকমের বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধকে পেছনে ফেলে দুরন্ত গতিতে এগিয়ে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত পদ্মাবত। গত মাসের ২৫ শে জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত। প্রথম সপ্তাহের শেষে এখনও পর্যন্ত ১৬৬ কোটি টাকায় আয় করেছে পদ্মাবত। সূত্রের দাবি উত্তর ভারতের কয়েকটি রাজ্যের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি পদ্মাবত। যদি সমস্ত প্রেক্ষাগৃহেই মুক্তি পেত তা হলে প্রথম সপ্তাহেই ২০০ কোটি টাকার ব্যবসা করতে পারত পদ্মাবত। অন্যদিকে উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় পদ্মাবত ভাল ব্যবসা করেছে বলে জানা গিয়েছে। আশা করা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ২০০ কোটি টাকার আয়ের গণ্ডি ছাড়িয়ে যাবে পদ্মাবত।
উল্লেখ্য, প্রায় ১৯০ কোটি টাকা খরচ করে পদ্মাবত সিনেমা বানানো হয়েছে। সিনেমাটি অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাডুকোন, শাহিদ কাপুর। মধ্যযুগের রাজপুত রানি পদ্মিনীর জীবন কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে পদ্মাবত।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top