News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রখ্যাত দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা কুমারী, বয়স হয়েছিল ৮৫ বছর
Image

প্রয়াত প্রখ্যাত দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা কুমারী, বয়স হয়েছিল ৮৫ বছর

বেঙ্গালুরু, ২৪ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা কুমারী| শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার বেঙ্গালুরুতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৫ বছর| রেখে গেলেন এক কন্যাকে| পরিবার সূত্রের খবর, ক্যান্সারে আক্রান্ত ছিলেন দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা কুমারী| গত কয়েকবছর ধরে নিয়মিত তাঁর কেমোথেরাপি চলছিল| চিকিত্সায় সাড়া না দিয়ে জীবনাবসান হল অভিনেত্রী কৃষ্ণা কুমারীর|

তেলেগু ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন অভিনেত্রী কৃষ্ণা কুমারী| ১২৫টিরও বেশি তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি| এছাড়াও অন্তত ৫০টি কন্নড়, তামিল ও মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন কৃষ্ণা কুমারী| দীর্ঘ অভিনয় জীবনে এন টি রামা রাও, আক্কিনেনি নাগেশ্বর রাও, কৃষ্ণম রাজু,রাজকুমার, শিবাজি গণেশন, কান্তা রাও ও জগ্গায়ার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী কৃষ্ণা কুমারী| অভিনয়ে জগতে নিজ প্রতিভার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার তাঁকে পুরস্কৃত করেছিল| অভিনেতা অজয় মোহনকে বিয়ে করার পর বেঙ্গালুরুতে চলে যান কৃষ্ণা কুমারী| প্রখ্যাত অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী সিনেমা জগত|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top