News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরের ছোঁড়া গুলিতে দুই সহপাঠির মৃত্যু
Image

কিশোরের ছোঁড়া গুলিতে দুই সহপাঠির মৃত্যু

ওয়াশিংটন, ২৪ জানুয়ারি (হি.স.) : যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একটি স্কুলে ১৫ বছরের এক কিশোরের পিস্তলের গুলিতে দু’জন সহপাঠির মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছে ১৯ জন। মঙ্গলবার রাজ্যের মার্শাল কাউন্টি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে ওই কিশোরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর, পিস্তল হাতে ওই কিশোর সবার সামনে গুলি ছুঁড়তে থাকে। এই ঘটনায় জখম হয়েছে ১৯ জন। গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীর মধ্যে একজন ১৫ বছর বয়সী কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। ১৫ বছর বয়সী অপর কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেই তার মৃত্যু হয়। কেনটাকি গভর্নর ম্যাট বেভিন এক বিবৃতিতে জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। এই ঘটনার কারণ এখনও অনেকটাই অজানা রয়েছে। এ সময়ে আমি সবাইকে একে অপরকে ভালবাসতে উৎসাহিত করি। কারণ সমর্থন ও পাশাপাশি থাকলে এ রকম ঘটনাগুলো আর ঘটবে না।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top