News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত পেরিয়েও শত্রু পক্ষের উপর আঘাত হানতে সক্ষম ভারত, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী
Image

সীমান্ত পেরিয়েও শত্রু পক্ষের উপর আঘাত হানতে সক্ষম ভারত, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : নাম না করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশীর সঙ্গে ভাল সম্পর্ক রাখতে আমরা চাই। কিন্তু তারা অনিষ্ট করা থেকে বিরত থাকছে না। আমরা গোটা বিশ্বের কাছে দৃঢ় বার্তা দিয়েছি যে, ভারত তার শত্রুদের সীমান্তের এপারে যেমন নিকেশ করতে পারে ঠিক তেমনি সীমান্ত পেরিয়েও ওপারে গিয়েও খতম করতে পারে।

উল্লেখ্য, চলতি মাসে একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা এবং বিএসএফ জওয়ানদের আউট পোস্টগুলি লক্ষ্য করে ক্রমাগত গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। এমনকি রবিবারও পাকিস্তানি হামলায় আবারও রক্ত ঝড়েছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সংঘর্ষবিরতি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান| শহিদ সেনা জওয়ানের নাম হল, চন্দন কুমার রাই (২৫)|

অন্যদিকে, সাইবার হামলা রুখতে সচেষ্ট হওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই বিষয়ে তিনি বলেন, ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরির ফলেও জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়। স্থলসীমা, জলসীমা, আকাশসীমাতে আসা বিপদের পাশাপাশি সাইবার হামলার থেকেও মোকাবিলার কলাকৌশলও জানা উচিত কম্যান্ডোদের। এর পাশাপাশি ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলা, ২০০১ সালে সংসদ চত্বরে জঙ্গি হামলা দক্ষতা সঙ্গে মোকাবিলা করার জন্য এনএসজির প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top