News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আইপিএফটির সাথে জোটের ঘোষণা ও আসন বন্টন বিজেপির
Image

আজ আইপিএফটির সাথে জোটের ঘোষণা ও আসন বন্টন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ রবিবার বিজেপি ও আইপিএফটির জোটের ঘোষণা দেওয়া হবে৷ সেই সাথে

সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ও প্রভারী সুনিল দেওধর৷ ছবি নিজস্ব৷

আসন রফার বিষয়টিও প্রকাশ্যে আনা হবে৷ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপির ত্রিপুরার নির্বাচন প্রভারী তথা নেডার চেয়ারম্যান হিমন্তবিশ্ব শর্মা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ তবে প্রার্থী তালিকা রবিবারই ঘোষণা করা হবে কিনা এই নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি৷

শনিবার আগরতলায় বিজেপি প্রদেশ সভাপতি জানান, নির্বাচনী রণনীতিতে চূড়ান্ত রূপ দেওয়া হবে৷ ধারাবাহিক ভাবে কয়েকটি পর্য্যায়ের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ একই সঙ্গে দলের কর্মীদের কিছু নির্দিষ্ট নীতি নির্দেশিকাও দেওয়া হবে৷ দলের কোর কমিটি ও রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের পর প্রার্থী তালিকা  সম্পর্কেও পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে কার্যকর্তাদের৷

প্রধানমন্ত্রী সহ পার্টির তারকা প্রচারকদের সফরসূচিও আগামী রবিবার চূড়ান্ত হয়ে যাবে৷ ধারণা, করা হচ্ছে প্রধানমন্ত্রীর সফর চার ফেব্রুয়ারী হতে পারে৷ আর তার একদিন বাদেই আসতে পারেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্য নাথ৷ এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন,৩১ জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজ্যে আসার কথা ছিল৷ কিন্তু, নির্বাচন কমিশন থেকে যে সূচী ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী ৩১ জানুয়ারী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷ তাই প্রধানমন্ত্রীর এই সফর পিছেয়ে নেওয়া হয়েছে৷

এদিকে, এদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিএমসিটিইও এর সর্বভারতীয় সম্পাদক বিপ্লব কর দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে বিজেপিতে শামিল হয়ে গেছেন৷ তৃণমূল কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি প্রাক্তন আইএএস আধিকারিক বিজয় দেববর্মাও বিজেপিতে শামিল হয়েছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top