News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন স্থানে দলীর প্রচার সজ্জা তছনছ, সিপিএম ও বিজেপিতে পাল্টা অভিযোগ
Image

বিভিন্ন স্থানে দলীর প্রচার সজ্জা তছনছ, সিপিএম ও বিজেপিতে পাল্টা অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১৪ জানুয়ারি৷৷ শাসক দলের প্রচারসজ্জা তছনছ করে নাশকতা চালায় দুসৃকতীরা৷ ঘটনাটি ঘটে শনিবার রাতে ৮ টাউন বড়দোয়ালী ২৮ নং বুথের কালিটিলা এলাকায়৷ সি পি এম নেতৃত্ব এই নাশকতার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার সকালে শাসক দলের নেতারা বটতলা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন৷
নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ দলীয় প্রচারসজ্জা নষ্টের একে অপরের বিরুদ্ধে সুড় চড়াচ্ছেন ডান ও বাম উভয় শিবির৷ উত্তরায়ন সংক্রান্তির রাতে কারা এই নাশকতায় জড়িত? কেন প্রচারসজ্জা নষ্ট করে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে? পুলিশ অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবী জানিয়েছেন ব্রাঞ্চ সম্পাদক৷ তাদের অভিযোগ, এলাকায় নব্য বিজেপি দলের বহিরাগত দুবৃত্তরা নাশকতার সঙ্গে জড়িত৷ কালিটিলায় এই ধরনে ঘটনা অতীতে কোন নির্বাচনের সময় ঘটেনি৷ বাকাপথে ক্ষমতায় আসতে এলাকাতে উশৃঙ্খলতা করতে সংকীর্ণ রাজনীতিতে মেতেছে৷ তিনি দৃড় প্রত্যয় ব্যক্ত করেছেন ১৮ -র রাজনৈতিক শিষ্টাচার ভুলে নোংরামি করছে বলেও তোপ দাগেন সি পি এম নেতারা৷
এদিকে, শনিবার রাতে দঃচড়িলাম এলাকায় একটি বুথের প্রচারসজ্জা তছনছ করে দিয়েছে দুসৃকতীকারিরা৷ চড়িলাম বিধানসভা এলাকায় ঘটে এই অপকর্ম৷ ভোটের মুখে বিজেপি ও সিপিএম দলের রাজনৈতিক রেষ চরমে ওঠেছে৷ বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ যতই নির্বাচন এগোচ্ছে ততই উত্তাপও বৃদ্ধি পাচ্ছে৷ প্রচার সজ্জা তছনছের খবর পেয়ে ছুটে আসে চড়িলাম বিজেপি মন্ডলের সভাপতি তথা তাপ দাস ও দঃ চড়িলাম বিজেপি নেতা অমল দেবনাথ সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে তার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷ তবে বিজেপির শক্তি বৃদ্ধিতে সিপিএম নেতাদের বুকে কাঁপন ধরেছে এমনই অভিযোগ ব্যক্ত করেন স্থানীয় বিজেপি সমর্থকরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top