News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে স্বঘোষিত ধর্মগুরুর আশ্রমে পুলিশি অভিযান, উদ্ধার ৭২ কিশোরী
Image

রাজস্থানে স্বঘোষিত ধর্মগুরুর আশ্রমে পুলিশি অভিযান, উদ্ধার ৭২ কিশোরী

জয়পুর, ৭ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের স্বঘোষিত ধর্মগুরুর বীরেন্দ্র দীক্ষিতের আশ্রমে অভিযান চালিয়ে উদ্ধার করা হলে বন্দি কিশোরীদের। আধ্যাত্মিক বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র দীক্ষিতের ওই আশ্রম থেকে রবিবার মোট ৭২ জন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে তল্লাশি চালানো হয় রাজস্থানের শিরোহী জেলার নয়া খেরা এলাকার আধ্যাত্মিক বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র দীক্ষিতের ওই আশ্রমে | প্রথমে এক পুলিশকর্মীকে ওই আশ্রমে ঢুকতে বাধা দেওয়া হলে প্রথমটায় সন্দেহ হয় পুলিশের। পরে এক মহিলা পুলিশকর্মীকে সেখানে পাঠানো হয়। তিনি গিয়ে দেখেন, সেখানে বন্দি হয়ে রয়েছে বহু কিশোরী। এরপর পুলিশ তাদের উদ্ধার করে। রবিবার মোট ৭২ জন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। আপাতত আশ্রমের সঙ্গে যুক্ত লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশ্রমের নথিপত্র সব খতিয়ে দেখা হচ্ছে।
কিছুদিন আগেই দিল্লিতে এই বীরেন্দ্র দিক্ষিতের ডেরা থেকে বহু নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। দিল্লির রোহিণী এলাকায় অবস্থিত আধ্যাত্মিক বিশ্ব বিদ্যালয় আশ্রমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
ওই আশ্রমের দণ্ডমুণ্ডের কর্তা ভক্তমহলে প্রবল জনপ্রিয় বীরেন্দ্র দেব দীক্ষিত নামে এক স্বঘোষিত গুরুদেব। গুরুর আশ্রমে মেয়েদের নিয়ে বেআইনি কাজ করা হয় বলে একাধিক অভিযোগ থানায় বেশ কিছু দিন ধরে জমা পড়ছিল। বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ জানান, তাঁদের মেয়েদের সঙ্গে আশ্রম কর্তৃপক্ষ কোনওভাবে দেখা করতে দিচ্ছে না। এরপরই ওই আশ্রমে আভিযান চালায় পুলিশ |
এদিন উদ্ধার হওয়া কিশোরীদের অভিভাবকদের আরও অভিযোগ, আশ্রমে পাঠানোর সময় তাঁদেরকে একটি চুক্তিপত্রে সই করানো হত। যাতে লেখা থাকত যে তাঁরা তাঁদের মেয়েকে গুরুর হাতে সমর্পণ করে দিলেন। এমনকি ওই আশ্রমকে মোটা টাকার দান দিতে তাঁরা বাধ্য থাকতেন বলেও অভিযোগ পরিবারগুলির। –

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top