News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে মহিলাসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু
Image

রাজ্যের পৃথক স্থানে মহিলাসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের পৃথক স্থানে চবিবশ ঘন্টায় তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে৷ পুকুরের জল থেকে উদ্ধার করা হল শম্ভু তেলেঙ্গা (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ৷ তিনি পেশায় ছিলেন শ্রমিক৷ লেফুঙ্গা থানাধীন নোয়াগাওয়ের লক্ষণ পুষ্করিণী এলাকা থেকে উদ্ধার হয় মৃতদেহটি৷ শম্ভুর বাড়ি এই এলাকার তেলেঙ্গা পাড়ায়৷ বন্ধন থেকে নেওয়া ঋণের অগ্রিম কিস্তি ও সদ প্রদানের চাপ সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে অভিযোগ করেন মৃতের ছেলে৷ বামুটিয়া নোয়াগাঁও গ্রামের শম্ভু তেলেঙ্গা দিন মজুরীর কাজ করে সংসার চালাতেন৷ প্রায় মাস দুয়েক আগে অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী৷ স্ত্রী’র চিকিৎসা করাতে বন্ধন ব্যাঙ্ক থেকে কুড়ি হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি৷ কিন্তু, স্ত্রী মারা যাবার পর রোজগার এবং মনোবল দুই-ই কমে যায় শম্ভুবাবুর৷ এর উপর ঋণ প্রদানকারী সংস্থার কর্মীরা শম্ভুর বাড়ীতে এসে পূজা উপলক্ষে অগ্রিম কিস্তি এবং সুদ প্রদানের তাগিদ দেয়৷ নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে ঋণের কিস্তি ও সুদ প্রদানের কথা৷ কিন্তু, পূজার ছুটি থাকার কারণে বন্ধনের কর্মীরা অনৈতিক ভাবে শম্ভু বাবুর উপর কিস্তি ও সুদ প্রদানের চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করেন প্রয়াতের মেয়ের জামাই বিশ্বজিৎ তেলেঙ্গা৷ টাকা জোগাড় করতে পারছিলেন না শম্ভুবাবু৷ যার দরুন প্রচন্ড মানসিক চাপে ছিল৷ আর সেই কারণেই কাজ থেকে ফেরার পথে পুকুরে স্নান করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ ও মৃতের ছেলে সুজিত তেলেঙ্গা৷
এদিকে, সোমবার সকালে রাজধানী আগরতলা শহরের মাস্টারপাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহটি রাস্তার পাশে নর্দমার জলে পড়ে রয়েছিল৷ স্থানীয় জনগণ সকালে মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ মৃতব্যক্তির পরিচয় জানতে পেরেছে৷ তাঁর নাম গনেশ কৈরী৷ বয়স পঞ্চাশ৷ বাড়ি সিধাই থানার অধীন মোহনপুরে৷ তিনি আগরতলায় ভাড়া বাড়িতে থাকতেন৷ কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এনিয়ে জনমনে জল্পনা চলছে৷
অন্যদিকে, সোমবার সকালে খোয়াইয়ের চাম্পাহাওয়র থানা এলাকার চামুবস্তীর একটি পুকুর থেকে ষষ্ঠী ভূমিজ (৪০) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ষষ্ঠী ভূমিজ চামুবস্তীর নিজ বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেননি৷ সোমবার সকালে তাঁর ছেলে বাড়ির অদূরে একটি পুকুরে মায়ের মৃতদেহ ভেসে থাকতে দেখেন৷ ছেলের চিৎকারে গ্রামের মানুষ ছুটে যায়৷ পরে চাম্পাহাওয়র থানায় জানানো হলে ওসি অজয় দেববর্মা ও এসআই বিদ্যা দেববর্মা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ কিভাবে ঐ মহিলার মৃত্যু হয়েছে এনিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ণের জন্ম হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top