News Flash

  • Home
  • Uncategorized
  • পূজোয় চাহিদা বাড়লে বিদ্যুৎ কম দেওয়া হবে বাংলাদেশকে
Image

পূজোয় চাহিদা বাড়লে বিদ্যুৎ কম দেওয়া হবে বাংলাদেশকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ দুর্গোৎসবে সারা রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবায় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে নিগম৷ এবছর দুর্গোৎসবে সর্বোচ্চ ৩২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে৷ তাই, বাংলাদেশকে বিদ্যুৎ সরবরারহ সহ মোট ৪৬০ মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে৷
সোমবার মহাকরণে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে এবং বিদ্যুৎ নিগমের সিএমডি জয়ন্ত বরকাকোতি জানিয়েছেন, দুর্গোৎসবে বিদ্যুৎ পরিষেবায় কোনধরনের ত্রুটি রাখা হবে না৷ বিদ্যুৎ মন্ত্রী বলেন, বড় ধরনের যান্ত্রিক ত্রুটি এবং প্রাকৃতিক দূর্যোগ না হলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকবে৷ বিদ্যুৎ নিগমের সিএমডি জয়ন্ত বরকাকোতি জানান, রবিবার রাজ্যে বিদ্যুতের চাহিদা ছিল ২৮৪ মেগাওয়াট৷ আজ চাহিদা ২৯০ মেগাওয়াট৷ সে মোতাবেক, বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ সহ মোট ৪৬০ মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে৷ তিনি জানান, এবছর দুর্গোৎসবে সর্বোচ্চ ৩২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে৷ সেক্ষেত্রে তিনি নিশ্চিত, ন্যুনতম ৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হবেই এবছর দুর্গোৎসবে৷ তিনি জানান, বাংলাদেশকে ১৫৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷ তবে, দুর্গোৎসবের সময় বিদ্যুতের চাহিদা বাড়লে তাদের কিছুটা কম বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে৷
এদিন তিনি জানান, পালাটানা, মনারচক থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে৷ মনারচক থেকে ৯৮ মেগাওয়াট, রামচন্দ্র নগর বিদ্যুৎ প্রকল্প থেকে ৭৮ মেগাওয়াট এবং পালাটানা থেকে ১৩০ থেকে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাছাড়া রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন হবে ৬৫ থেকে ৬৭ মেগাওয়াট৷ বিদ্যুৎ মন্ত্রী জানান, রুখিয়া বিদ্যুৎ প্রকল্পে একটি ইউনিট পুণরায় চালু হতে পারে দুর্গোৎসবের আগেই৷ বিএইচইএল’র প্রকোশলীরা ঐ ইউনিটটি চালু করার আপ্রাণ চেষ্টা করছেন৷ ঐ ইউনিটটি চালু হলে আরো ২১ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে৷ তাছাড়া, মিজোরাম দুর্গোৎসবে রাজ্যকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে৷ সবমিলিয়ে দুর্গোৎসবে বিদ্যুতের কোন ঘাটতি হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী৷
এদিকে, দুর্গোৎসবে বিদ্যুৎ পরিষেবা আপদকালীন ত্রুটি সারাইয়ের জন্য নিগম কন্ট্রোল রুম খুলেছে৷ নিগমের সিএমডি জানান, প্রত্যেক জেলায় একটি করে এবং কর্পোরেট অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ ২৪ ঘন্টা সেখানে কর্মী থাকবেন৷ যখনই কোন সমস্যা হবে কন্ট্রোল রুমের জানানো হলে সঙ্গে সঙ্গে ত্রুটি সারাইয়ের উদ্যোগ নেওয়া হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top