News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য তড়িঘড়ি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। গত ২ অক্টোবর হায়দ্রাবাদে ডায়রিয়া জনিত কারণে মৃত্যু হয় খোয়াইয়ের রাজনগর বদলাবাড়ির বাসিন্দা বিপাস দেববর্মার। কিন্তু তার পরিবার অত্যন্ত গরীব হওয়ায় মরদেহ ফিরিয়ে আনতে সমস্যা দেখা দেয়। তাই এবিষয়ে বিস্তৃতভাবে জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এডিসি সদস্য রাজেশ্বর দেববর্মা। তাঁর লিখিত আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এমডিসি রাজেশ্বর দেববর্মা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, এক দুঃখজনক বিষয়ে আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে আপনার সহসা মানবিক হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। খোয়াই মহকুমার চম্পাহাওর থানাধীন বাইশিয়া পাড়ার বাসিন্দা ব্রজ কুমার দেববর্মার ছেলে বিপাস দেববর্মা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে তেলেঙ্গানার হায়দ্রাবাদে কর্মরত ছিল। কিন্তু তার সহকর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর তীব্র ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হায়দ্রাবাদে মৃত্যু হয় তার।

তার নশ্বর দেহ বর্তমানে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস গান্ধী হাসপাতালে রয়েছে এবং এখনও পর্যন্ত তার নিজ গ্রামে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এমডিসি আরো জানিয়েছেন, মৃত যুবকের পরিবার খুবই দরিদ্র হওয়ায় তার দেহ ফিরিয়ে আনতে পারছেন না। তাই তেলেঙ্গানা সরকারের সাথে সমন্বয় করে উক্ত নশ্বর দেহ সরকারি খরচে তার নিজ ভিটায় ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

যথারীতি রাজেশ্বর দেববর্মার আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, ‘অনুরোধ পাওয়া মাত্রই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর দেহ ফিরিয়ে আনার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিই।
পাশাপাশি এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। তাঁদের জন্য আমার ভাবনা ও প্রার্থনা চিরপ্রবাহমান’।

Releated Posts

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

Leave a Reply

Scroll to Top