আগরতলা: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট একটি সম্পূর্ণ দিশাহীন বাজেট।
এই বাজেটে কাজের কাজ কিছুই হবে না। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষ এই বাজেটে সন্তুষ্ট হবেন না। তাঁর মতে, বাজেটে রাজ্যের উন্নয়নের জন্য কার্যকর কোনও দিকনির্দেশনা নেই।
কংগ্রেস বিধায়কের অভিযোগ, রাজ্যে বেকারত্ব একটি বড় সমস্যা হলেও এবারের বাজেটে বেকার যুবকদের জন্য নতুন করে কর্মসংস্থানের কোনও সুস্পষ্ট পরিকল্পনা বা সুযোগ রাখা হয়নি। তিনি আরও বলেন, রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ঘোষণার মধ্যেই বাজেট সীমাবদ্ধ রয়েছে। এর ফলে রাজ্যের সাধারণ মানুষ এবং বিশেষ করে বেকার যুবকদের কোনও বাস্তব উপকার হবে না বলেও মন্তব্য করেন তিনি।

