News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পারিবারিক অশান্তির জেরে বিদ্যুতের টাওয়ারে শ্রমিক, দমকলের তৎপরতায় উদ্ধার
Image

পারিবারিক অশান্তির জেরে বিদ্যুতের টাওয়ারে শ্রমিক, দমকলের তৎপরতায় উদ্ধার

ধর্মনগর, ৩ মার্চ: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় মঙ্গলবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। পারিবারিক অশান্তির জেরে সুনিল মাঝি নামে এক ইটভাট্টার শ্রমিক পালাটানা সংলগ্ন একটি উচ্চ ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শ্রমিককে টাওয়ারে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ধর্মনগর দমকল দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে বোঝাপড়া ও প্রচেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন তারা।

উদ্ধারের পর তাঁকে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এদিকে, সুনিল মাঝির স্ত্রীর অভিযোগ, তিনি নিয়মিত মদ্যপান করেন এবং সংসারের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। পরিবারকে প্রয়োজনীয় খরচ না দেওয়ায় প্রায়ই অশান্তির সৃষ্টি হতো বলেও দাবি করেছেন তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ইটভাট্টার অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। তবে দমকল বাহিনীর দ্রুত ও তৎপর পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top