News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিআইপি রোডে চাঞ্চল্যকর ছিনতাইকাণ্ড: বিলাসবহুল গাড়িসহ গ্রেফতার ২, উদ্ধার ৬ মোবাইল
Image

ভিআইপি রোডে চাঞ্চল্যকর ছিনতাইকাণ্ড: বিলাসবহুল গাড়িসহ গ্রেফতার ২, উদ্ধার ৬ মোবাইল

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি: আগরতলা বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডে সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। তাদের কাছ থেকে একাধিক নম্বর প্লেটযুক্ত একটি বিলাসবহুল গাড়ি এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানাধীন নতুননগর কাঠালতলী এলাকা থেকে একদল দুষ্কৃতী সোনামুড়ার এক বিমানযাত্রীকে তার ইকো গাড়িসহ অপহরণ করে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করা হয়। এমনকি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। কোনোরকমে দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত হয়ে সোনামুড়া মতিনগরের বাসিন্দা আলামীন নামে ওই যুবক এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ নতুননগর এলাকা থেকে চক্রের মূল পান্ডা রিকি সিংকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে অঙ্কুর চক্রবর্তী নামে আরও এক অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ জানায়, অপহরণ ও ছিনতাইকাণ্ডে ব্যবহৃত টি.আর ০১ সি.এ ০৪২৬ নম্বরের একাধিক নম্বর প্লেটযুক্ত বিলাসবহুল গাড়িটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছয়টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সুশান্ত দেব সংবাদমাধ্যমকে জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, সম্প্রতি সুশান্ত দেব এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর মাত্র দুই দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর মামলায় সাফল্য পাওয়ায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই পদক্ষেপ ভিআইপি রোড এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top