News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার করাল গ্রাসে তরতাজা প্রাণের অবসান, শ্রীনগরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
Image

নেশার করাল গ্রাসে তরতাজা প্রাণের অবসান, শ্রীনগরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: নেশার অভিশাপে আরও এক তরতাজা প্রাণ ঝরে গেল। শ্রীনগর থানা-র অন্তর্গত শ্যামাপ্রসাদ কলোনি ৭ নম্বর এলাকার জঙ্গল থেকে উদ্ধার হল ২৫ বছর বয়সী অমিত শীলের ঝুলন্ত মৃতদেহ। যুবকের বাড়ি পশ্চিম আনন্দনগর ঊড়িয়া পাড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে অমিত বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য  সংগ্রহ করা হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অমিতের বড় ভাই সংবাদমাধ্যমকে জানান, নেশার কারণে অমিত দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। পরিবারের প্রাথমিক ধারণা, নেশার করাল গ্রাসে হতাশাগ্রস্ত হয়েই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে।
তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ আধিকারিক। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top