News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে ত্রিপুরার ছাত্রীর উপর নির্যাতনের প্রতিবাদে প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ
Image

দিল্লিতে ত্রিপুরার ছাত্রীর উপর নির্যাতনের প্রতিবাদে প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: গুরগাঁওয়ে পড়াশোনা করতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন এক ত্রিপুরার ছাত্রী। এরই প্রতিবাদে সামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। পরর্বতী সময়ে কংগ্রেস ভবনের সামনে জমায়েত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

এদিন সাংবাদিক মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গুরগাঁওয়ে ত্রিপুরার ছাত্রীর উপর যে ধরনের নির্মম নির্যাতন হয়েছে, তা গোটা সমাজের কাছে লজ্জাজনক। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

তাঁর অভিযোগ, দেশে নারীদের উপর বাড়তে থাকা সহিংসতা রোধে সরকার ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কার্যকর পদক্ষেপের অভাবের কারণেই একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে। বিজেপি শাসিত একের পর এক রাজ্যে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। তাঁর কথায়, শুধু গুরগাঁও নয়, দেশের বিভিন্ন রাজ্যে এবং ত্রিপুরাতেও একই ধরনের জঘন্য অপরাধ ঘটছে। তিনি আরও বলেন, শাসক বিজেপি নেতৃত্বাধীন সরকার নারীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার প্রক্রিয়া এবং দায়িত্বশীলদের জবাবদিহির দাবি জানান তিনি।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top