News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দোলের রাতে আকাশেও মহাজাগতিক দৃশ্য
Image

৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দোলের রাতে আকাশেও মহাজাগতিক দৃশ্য

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী: আগামী ৩রা মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। দোলযাত্রার রাতেই পৃথিবীর ছায়ায় সম্পূর্ণভাবে আচ্ছন্ন হবে উপগ্রহ চাঁদ। ফলে রঙের উৎসবের পাশাপাশি আকাশেও দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো দেশের বিস্তীর্ণ এলাকাতেও এই বিরল মুহূর্তের সাক্ষী থাকবেন মানুষজন।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ভারতের পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থান বাদে দেশের অধিকাংশ এলাকা থেকেই এই গ্রহণ আংশিক বা সমাপ্তির পর্যায়ে দেখা যাবে। গ্রহণটি সেদিন সন্ধ্যায় শুরু হবে। আগামী ৩ মার্চ দুপুর ৩টে বেজে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে সন্ধে ৬টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত। সবচেয়ে ভাল ভাবে গ্রহণ দেখা যাবে সন্ধে ৬টা বেজে ২৬ মিনিটে।

জানা গেছে, ভারতের অধিকাংশ স্থানে চন্দ্রোদয়ের সময় গ্রহণের শেষাংশ দৃশ্যমান হবে। তবে উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-এর কয়েকটি স্থানে পূর্ণ গ্রহণের সমাপ্তিও প্রত্যক্ষ করা যেতে পারে।

ভারতের বাইরে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকার বিভিন্ন অংশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।

উল্লেখ্য, চন্দ্রগ্রহণ কেবল পূর্ণিমা তিথিতে ঘটে, যখন সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে এসে পড়ে। পূর্ণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় আচ্ছন্ন হয়। আর আংশিক গ্রহণে চাঁদের কেবল একটি অংশ ছায়ায় ঢাকা পড়ে।

Releated Posts

বরখাস্ত হওয়া আমলারা বিরোধীদের সরকারি তথ্য দিচ্ছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জুলাই: চাকুরী থেকে বরখাস্ত হওয়া আমলা বিরোধীদের সরকারি তথ্য পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিরোধীরা সরকারের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জুলাই: বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করতে বদ্ধপরিকর রাজ্য সরকার: সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ জুলাই: ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিক সংস্কার ও…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top