News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্থানীয় ভাষার পাশাপাশি হিন্দি ভাষার প্রসারে গুরুত্ব মুখ্যমন্ত্রীর
Image

স্থানীয় ভাষার পাশাপাশি হিন্দি ভাষার প্রসারে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: হিন্দি ভাষা যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটির প্রসারের মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে সমগ্র দেশকে একত্রিত করা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, স্থানীয় ভাষাগুলির সাথে হিন্দিকে আরও প্রসার ঘটানোর লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলাকে বেছে নিয়েছেন। আগামীকাল আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে উত্তর, পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চান আগরতলায় এই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হোক। পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারত থেকে অংশগ্রহণকারীরা এখানে এসেছেন। আমরাও এই কার্যক্রমের জন্য অপেক্ষা করে রয়েছি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীও বক্তৃতা রাখবেন। কারণ সংযোগ স্থাপনের জন্য হিন্দি ভাষা একটি খুবই গুরুত্বপূর্ণ ভাষা। ত্রিপুরাতেও সংযোগ স্থাপনের জন্য হিন্দি একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম এবং অধিকাংশ মানুষ এই ভাষা ব্যবহার করেন। হিন্দিকে সামনে রেখে আমরা সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করতে চাই।

তিনি বলেন যে প্রত্যেকের একটা নিজস্ব ভাষা রয়েছে এবং হিন্দি এমন একটি ভাষা যা প্রায় সবাই ব্যবহার করেন। আর এর মূল হচ্ছে সংস্কৃত। বেশিরভাগ ভাষার সাথে সংস্কৃতের সংযোগ রয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই।

দিল্লিতে অনুষ্ঠিত এআই সামিট সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমি সেখানে এআই সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম। সেখানে গতকাল আমি একটি নৈশভোজে অংশগ্রহণ করেছি। নৈশভোজের সময় এআই সামিটে অংশ নিতে আসা অনেক বিদেশী প্রতিনিধি আমার সাথে যোগ দিয়েছিলেন। আমি তাদের সাথেও আলোচনা করেছি। আমি কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের সাথেও সাক্ষাত করেছি। সেখানে অংশ নিয়ে সত্যিই ভালো লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সবসময় এআই নিয়ে খুবই উৎসাহী।

মুখ্যমন্ত্রী আরো বলেন, আগামী দিনে সব দপ্তর এআই ব্যবহার করবে এবং সদ্য সমাপ্ত বাজেটেও এআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি বিশ্বাস করি যে আগামী দিনে ভারত এআই এর জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এআই আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয়।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top