News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুর পৌর পরিষদের বর্ষপূর্তি উপলক্ষ্যে রক্তদান ও স্বাস্থ্য শিবিরে মন্ত্রী প্রনজিত সিংহ রায়
Image

উদয়পুর পৌর পরিষদের বর্ষপূর্তি উপলক্ষ্যে রক্তদান ও স্বাস্থ্য শিবিরে মন্ত্রী প্রনজিত সিংহ রায়

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: গোমতী জেলার উদয়পুরে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের উজ্জ্বল নিদর্শন স্থাপন করল উদয়পুর পৌর পরিষদ। নির্বাচিত প্রতিনিধিদের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে আয়োজিত হয় এক বৃহৎ “রক্তদান ও স্বাস্থ্য শিবির”। সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, নির্বাচিত প্রতিনিধিরা এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্য শিবিরের মতো মানবিক উদ্যোগে এগিয়ে এসেছেন—এটি অত্যন্ত প্রশংসনীয়। তাঁর কথায়, “রক্তদান এক মহান দান। এটি শুধু একজন রোগীর জীবন রক্ষা করে না, সমাজে মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।” ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদ-এর সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার রিশভ, উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার।

স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন বহু যুবক-যুবতী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে রক্ত সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়।

সভাপতির ভাষণে পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার বলেন, উদয়পুর পৌর পরিষদ শুধু নাগরিক পরিকাঠামো উন্নয়নেই নয়, জনস্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সমান গুরুত্ব দিচ্ছে। এই রক্তদান ও স্বাস্থ্য শিবির সেই লক্ষ্য পূরণেরই অংশ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

সমগ্র অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও সফল। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন। এই মানবিক কর্মসূচি উদয়পুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

Releated Posts

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান উপলক্ষে চার বড়জলা মন্ডলে প্রশিক্ষণ শিবির

আগরতলা, ১৯ মে : বিজেপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানের…

ByByReshmi Debnath May 19, 2026

ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালী করতে মুখ্যমন্ত্রীর উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক

আগরতলা, ১৯ মে : ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব…

ByByTaniya Chakraborty May 19, 2026

সিপিআই(এম) রাজ্য দফতরে পালিত হল কমরেড হো চি মিনের ১৩৭তম জন্মবার্ষিকী

আগরতলা, ১৯ মে : বিপ্লবের মহান নেতা ও ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক কমরেড হো চি মিনের ১৩৭তম…

ByByReshmi Debnath May 19, 2026

সংবাদ প্রকাশের পর মেধাবী ছাত্রী বেবি পালের পাশে ব্যাঙ্গালোরের শিক্ষা প্রতিষ্ঠান

ধর্মনগর, ১৯ মে: অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দারিদ্র্যের বাধা অতিক্রম করে সাফল্যের অনন্য নজির গড়েছে উত্তর…

ByByReshmi Debnath May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top