News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘বনধের রাজনীতি এখন আর চলে না’— দেশব্যাপী ধর্মঘট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
Image

‘বনধের রাজনীতি এখন আর চলে না’— দেশব্যাপী ধর্মঘট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে ঘিরে রাজ্যের কোথাও প্রভাব পড়েনি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তাঁর কথায়, বনধের রাজনীতি এখন আর চলে না। রাজ্যে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আজ ধর্মঘট প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এদিন রাজ্যের কোনও জেলাতেই বনধের প্রভাব পরিলক্ষিত হয়নি। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার-দোকানপাট স্বাভাবিকভাবে খোলা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

বাম দলগুলিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বনধের ডাক দিতে দিতে বামেরা সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে, অথচ নিজেরা বহাল তবিয়তেই থেকেছে। খেটে খাওয়া মানুষের কথা বললেও আদতে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থই দেখেছে।

তাঁর অভিযোগ, বাম শাসনামলে রাজ্যের বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছিল এবং শিল্পোন্নয়ন ব্যাহত হয়েছিল। ত্রিপুরায় একসময় প্রচুর কারখানা ছিল, সেগুলি কমিউনিস্টরাই বন্ধ করেছে বলে দাবি করেন তিনি।

এছাড়াও মুখ্যমন্ত্রী দাবি করেন, বাম সরকার গরিব ও জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে কার্যকর ভূমিকা নিতে পারেনি। বামেরা গরীবদেরকে গরীবই বানিয়ে রেখেছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসল অর্থে গরিবদের কথা চিন্তা করেছেন। জনজাতিদের চিন্তা করেনি কমিউনিস্টরা, বর্তমান বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রীর কথায়, বামেরা আর মানুষকে বিভ্রান্ত করে বোকা বানাতে পারবে না। পুরনো রাজনৈতিক কৌশল এখন আর জনগণ গ্রহণ করছে না। সব মিলিয়ে দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যে কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি বলেই দাবি মুখ্যমন্ত্রীর ।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top