News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিরাপত্তা সহ ১১ দফা দাবিতে আগরতলায় সাংবাদিকদের তিন ঘণ্টার গণঅবস্থান ও প্রতিবাদ সভা
Image

নিরাপত্তা সহ ১১ দফা দাবিতে আগরতলায় সাংবাদিকদের তিন ঘণ্টার গণঅবস্থান ও প্রতিবাদ সভা

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণসহ ১১ দফা দাবিতে রবীন্দ্রভবনের সামনে আজ তিন ঘণ্টার গণঅবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে চার শতাধিক সাংবাদিক ও সংবাদকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। খুমলুঙ প্রেসক্লাব থেকে ১৫০ জন জনজাতি অংশের সাংবাদিক ও সংবাদকর্মীও বিক্ষোভে সামিল হন।

প্রতিবাদ সভা থেকে সাংবাদিকদের উপর সামাজিক, অর্থনৈতিক ও দৈহিক আক্রমণ বন্ধের জোরালো দাবি জানানো হয়েছে। সভা শেষে প্রবীণ সম্পাদক সুবল কুমার দে-র নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করে দাবিদাওয়া সংক্রান্ত স্মারকলিপি তাঁর হাতে তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। তবে প্রতিনিধিদল জানায়, শাসকদলের দুই বিধায়কের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুবিচার না হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুবল কুমার দে, সঞ্জয় পাল, শানিত দেবরায়, প্রণব সরকার, দিবাকর দেবনাথ, নারায়ণ পাটোয়ারি, সেবক ভট্টাচার্য এবং পত্রিকা বিতরকদের নেতা ননীগোপাল সাহা উত্থাপিত দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা গোটা সংবাদমাধ্যমের ঐক্য সুদৃঢ় রাখার আহ্বান জানান।

এদিন প্রণব সরকার ও শানিত দেবরায় অভিযোগ করেন, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল ও সদস্য রঞ্জিত দেববর্মা তাঁদের সাংবিধানিক পদ ব্যবহার করে রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিককে নানাভাবে হেনস্তা করছেন।

এদিন সভায় উত্থাপিত প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, রাজ্যের সকল সংবাদমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট আয়ের নিচে থাকা সাংবাদিকদের কর্মস্থলের নিকটবর্তী শহরে আবাসনের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সাংবাদিক কল্যাণ তহবিলে ৫০ লক্ষ টাকা বরাদ্দ ও পরবর্তী বছরগুলিতে নির্দিষ্ট আর্থিক সংস্থান এবং সাংবাদিকদের পেনশন ও পারিবারিক পেনশনের পরিমাণ দ্বিগুণ করা।

এছাড়াও স্বীকৃত সংবাদমাধ্যমের সংবাদ ভবনের বিদ্যুৎ মাশুলে ৫০ শতাংশ ছাড়, প্রিন্ট, ওয়েব পোর্টাল ও টিভি সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের হার দ্বিগুণ করা, সাপ্তাহিক পত্রিকাগুলিকে বিশেষ বিজ্ঞাপন নীতির আওতায় এনে নিয়মিত বিজ্ঞাপন প্রদান, পত্রিকা বিতরকদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স ও মাসিক ভাতা চালুর দাবিও তোলা হয়েছে।

সভা থেকে আরও দাবি জানানো হয়েছে, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যানবাহনে প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধে নির্দিষ্ট নির্দেশিকা কার্যকর করার দাবিও উঠেছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top