News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাগাল্যান্ডে নিখোঁজ তরুণ ব্লগার প্রণব দাসের মৃতদেহ বাড়িতে পৌঁছল, শোকস্তব্ধ
Image

নাগাল্যান্ডে নিখোঁজ তরুণ ব্লগার প্রণব দাসের মৃতদেহ বাড়িতে পৌঁছল, শোকস্তব্ধ

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: নাগাল্যান্ডে নিখোঁজ থাকার প্রায় এক মাস পর রাজ্যের তরুণ ব্লগার প্রণব দাসের মৃতদেহ অবশেষে তাঁর বাড়িতে পৌঁছেছে। ওই মর্মান্তিক ঘটনায় শ্রীনগর থানাধীন মলয়নগর নেপালি পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, প্রণব দাস গত ৪ জানুয়ারি নাগাল্যান্ডের কোহিমা জেলার ডজুকো ভ্যালি ভ্রমণে গিয়েছিলেন। ওই দিন ভিসওয়েমা গ্রামের ডজুকো টিকিট কাউন্টারে তাঁকে শেষবার দেখা যায়। এরপর থেকেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় ১৩ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর ডজুকো ভ্যালি ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। সাউদার্ন আংগামি ইয়ুথ অর্গানাইজেশন, সাউদার্ন ডজুকো গাইড কাউন্সিল-সহ একাধিক যুব সংগঠনের স্বেচ্ছাসেবক এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন।

অবশেষে ৬ ফেব্রুয়ারি বিকেল প্রায় ৪টা নাগাদ ডজুকো ভ্যালির হেলিপ্যাড সংলগ্ন নদীর ধারে প্রণব দাসের মৃতদেহ উদ্ধার হয়। তীব্র শীতের কারণে মৃতদেহে পচনের কোনও লক্ষণ দেখা যায়নি। পরে রাতের মধ্যেই দেহটি ডজুকো বেস ক্যাম্পে নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ প্রণব দাসের মৃতদেহ তাঁর বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন ও প্রতিবেশীরা। গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ। প্রণবের অকাল প্রয়াণে সামাজিক মাধ্যমেও শোকপ্রকাশ করেছেন বহু মানুষ।

প্রণব দাসের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করা হোক। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top