News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে দুইদিন ব্যাপী উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলন
Image

বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে দুইদিন ব্যাপী উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলন

আগরতলা, ২৭ জানুয়ারি: আগামী ২৯ ও ৩০ জানুয়ারি আগরতলা টাউনহলে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির ২৩তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ওই সম্মেলনপ সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী উপস্থিত থাকবেন। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সভাপতি নরেশ জমাতিয়া।

তিনি জানান, বর্তমানে সংগঠনের আওতায় ২৩টি মহকুমা, ১৫৭টি অঞ্চল এবং ৭৯৬টি ইউনিট রয়েছে। এবারের সম্মেলনে মোট ৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তাঁরা আরও জানান, ২০২২ সালের পর সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ৮৮ হাজারে দাঁড়িয়েছে। প্রাথমিক স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনগুলি অত্যন্ত সফল হয়েছে এবং এবছর যুব সমাজের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তাঁর কথায়, ২৯ জানুয়ারি সকাল ১১টায় আগরতলা টাউনহলে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। পতাকা উত্তোলন ও অন্যান্য সাংগঠনিক কর্মসূচির পর বেলা ১২টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

তিনি জানান, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করার লক্ষ্যেই এবারের কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চাকরি, শূন্যপদ পূরণ, মনরেগা, কর্মসংস্থান-সহ একাধিক গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক বিষয় নিয়ে সমাবেশে আলোকপাত করা হবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top