News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরের ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা নিল পুলিশঃ ডিজিপি
Image

কৈলাসহরের ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা নিল পুলিশঃ ডিজিপি

আগরতলা, ২৪ জানুয়ারি: কৈলাসহরের কাতাল দীঘিরপার এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ সংঘর্ষের ঘটনায় পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা নিয়েছে। ডিজিপি জানিয়েছেন, ওই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি বলেন, কাতাল দীঘিরপার এলাকায় হঠাৎ দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালানো ও লাঠিচার্জ করে।

তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ডিজিপি বলেন,এই ঘটনায় অভিযুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা নিশ্চিত করছি যে শান্তি এবং আইনের শাসন অক্ষুণ্ণ থাকবে।

প্রসঙ্গত, গতকাল সরস্বতী পূজার বিকেলে কাতাল দীঘিরপার এলাকায় হঠাৎ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনায় আহত হন ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। এছাড়াও, হামলায় ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি। কাতাল দীঘিরপারে অবস্থিত শাসকদলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top