News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজাতন্ত্র দিবসের আগে জিরিবাম–টিপাইমুখ সড়কে বিপুল বিস্ফোরক উদ্ধার
Image

প্রজাতন্ত্র দিবসের আগে জিরিবাম–টিপাইমুখ সড়কে বিপুল বিস্ফোরক উদ্ধার

আগরতলা, ২৩ জানুয়ারি:  প্রজাতন্ত্র দিবসের আগে রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনও ষড়যন্ত্র রুখতে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস । মনিপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে জিরিবাম–টিপাইমুখ সড়কে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ফেরজাওয়াল জেলায় জিরিবাম–টিপাইমুখ রোডে একটি মোবাইল ভেহিকল চেক পোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছিল আসাম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ দল। সেই সময় সন্দেহভাজন একটি গাড়িকে থামতে বলা হলে আরোহীরা গাড়িটি ফেলে রেখে পালানোর চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ধাওয়া করে দু’জন দুষ্কৃতীকে আটক করা হয়।

তল্লাশিতে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে— ৩০টি জেলাটিন স্টিক, ২০টি ডিটোনেটর, সেফটি ফিউজ, ফ্লেক্সিবল তার, একটি বোলেরো গাড়ি, প্রায় ১ লক্ষ নগদ অর্থ।

উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি সাধারণত আইইডি  তৈরিতে ব্যবহৃত হয়, যা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য অত্যন্ত বিপজ্জনক।

আসাম রাইফেলস জানিয়েছে, জিরিবাম জেলা ও সংলগ্ন এলাকায় শান্তি বজায় রাখতে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। কোনও দুষ্কৃতীকে রেয়াত করা হবে না এবং ইতিমধ্যেই চিহ্নিত অপরাধীরা নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানানো হয়েছে।

এই সফল অভিযানের জন্য স্থানীয় বাসিন্দারাও আসাম রাইফেলসের ভূমিকার প্রশংসা করেছেন এবং অঞ্চলে শান্তি বজায় রাখতে বাহিনীর সক্রিয়তায় সন্তোষ প্রকাশ করেছেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top