News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হরিশনগর চা বাগানের লকআউট প্রত্যাহারের দাবিতে শ্রম দপ্তরে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ
Image

হরিশনগর চা বাগানের লকআউট প্রত্যাহারের দাবিতে শ্রম দপ্তরে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ

আগরতলা, ১৭ জানুয়ারি: হরিশনগর চা বাগানে বেআইনি লকআউট প্রত্যাহারের দাবিতে শনিবার সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ ও মিছিল সংগঠিত হয়। শ্রমিকদের স্বার্থে এই লকআউট অবিলম্বে তুলে নেওয়ার দাবিতে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়।

এদিন মিছিলটি সিআইটিইউ সদর দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম ভবনে এসে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি তুলে ধরা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হরিশনগর চা বাগানে মালিক পক্ষ বেআইনিভাবে লকআউট ঘোষণা করে শ্রমিকদের কাজ ও রুজি-রোজগার থেকে বঞ্চিত করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চা শ্রমিক ও তাঁদের পরিবার-পরিজনরা।

সংগঠনের নেতারা অবিলম্বে লকআউট প্রত্যাহার করে বাগান চালু করার জন্য জোরালো দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে শ্রমিক স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হতে তারা বাধ্য হবেন।

Releated Posts

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top