News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃহস্পতিবার থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Image

বৃহস্পতিবার থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১১ অক্টোবর (হি.স.) : প্রতিবারের মত এবারেও মহালয়ার আগেই পুজো উদ্বোধনে নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।বৃহস্পতিবার বিকেল থেকে পুজো উদ্বোধন শুরু করবেন।

বিকেল ৪টেয় কালীঘাটের বাড়ি থেকে, ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করবেন। আপাতত শ্রীভূমি, হাতিবাগান, টালা প্রত্যয়, আহিরীটোলা সহ কাল কলকাতার ৬টি

পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা ছাড়াও ২২টি জেলায় হাজারের বেশি পুজো উদ্বোধন করবেন। পায়ে আঘাত লাগার কারণে মুখ্যমন্ত্রীকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পায়ে চোট লাগায় এই মুহূর্তে ঘরবন্দি মুখ্যমন্ত্রী। তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যতটা সম্ভব হাঁটাচলা বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে প্যান্ডেলে গিয়ে পুজো উদ্বোধন আর করা সম্ভব হচ্ছে না মুখ্যমন্ত্রীর পক্ষে। তাই বাড়ি থেকেই, ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকও করবেন।

বরাবরই মহালয়া থেকে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন পুজো প্যান্ডেলে সশরীরে হাজির হন। এমনকি দেবী প্রতিমার চোখও আঁকেন নিজেই। কিন্তু শারীরিক অসুস্থতার জেরে এবার সেই রীতি থেকে বিরত থাকলেন তিনি। বরং এবার বাড়ি থেকেই শহর কলকাতা এবং জেলার পুজোগুলির উদ্বোধন করবেন তিনি।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top