News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করলেন কল্যাণী রায়
Image

তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করলেন কল্যাণী রায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর : তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  নেতাজিনগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে  প্রদীপ প্রজ্বলন করে  অনুষ্ঠান এর শুভ সূচনা করেছেন  ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়।  উপস্থিত ছিলেন পুরপিতা রূপক সরকার,সমবায় দপ্তর এর তেলিয়ামুরা সহ নিয়ামক প্রদীপ কুমার দাস,দপ্তরের প্রাক্তন যুগ্ম নিয়ামক  নিখিল রঞ্জন চক্রবর্তী, সোসাইটির চেয়ারম্যান জয়ন্ত কুমার সাহা, তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিতিন কুমার সাহা সহ অন্যান্যরা। এদিনের এই বার্ষিক সভায় বিগত বছরের আয় ব্যায়ের ক্ষতিয়ান এবং আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছেন তেলিয়ামুড়া  প্রাইমারী মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির ম্যানেজার সমীর ভট্টাচার্য।
  আলোচনা করতে গিয়ে উদ্ভোদক তথা অনুষ্ঠানের প্রধান অতিথি কল্যানী সাহা রায় বলেন ,তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং কো অপারেটিভ সোসাইটি লিমিটেড বর্তমানে একটি ন্যায্য মুল্যের দোকান, একটি কাপড়ের দোকান, একটি গোমতি মিল্ক আওটলেট, সার বিক্রয় কেন্দ্র ইত্যাদি রয়েছে। উন্নতি হচ্ছে তবে আরও বেশি করে কাজ করতে হবে। খুব শীঘ্রই সোসাইটির মাধ্যমে শপিং কমপ্লেক্স করার পরিকল্পনাও  চলছে।  
এদিন সোসাইটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয় মুখ্য সচেতক কল্যানী সাহা রায়ের হাতে। এছাড়াও দরিদ্র ও অভাবী লোকদের সাহায্য করার জন্য তেলিয়ামুড়া রোটারি ক্লাবের হাতে  ৫,০০১ টাকা তুলে  দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে ।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top