News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন সিএনজি স্টেশন স্থাপনের দাবীতে বিক্ষোভ বিশালগড়ের সিএনজি স্টেশনে
Image

নতুন সিএনজি স্টেশন স্থাপনের দাবীতে বিক্ষোভ বিশালগড়ের সিএনজি স্টেশনে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ জানুয়ারি : বিশালগড়ের আরো একটি সিএনজি স্টেশন স্থাপনের দাবী উঠেছে। অভিযোগ বর্তমানে যে সিএনজি স্টেশনটি রয়েছে সেটি চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থেকে অবশেষে অতিষ্ঠ হয়ে সিএনজি স্টেশন ঘেরাও করল যান চালকরা।

তাদের অভিযোগ সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও গ্যাস মিলেনি তাদের গাড়ির। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগ সহ্য করে আসছে। বিষয়টি নিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হলেও কোন সমাধানের রাস্তা বের করা হয়নি।
দিনের অর্ধেক বেলা তাদের গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে দুপুর গড়িয়ে গেলে তাদের গ্যাস মিলছে প্রতিদিন। আর এভাবে চলতে থাকলে তাদের রুটি রুজির উপর আঘাত নেমে আসছে।
 তাই বিশালগড়ে আরো একটি সিএনজি স্টেশন দেওয়ার জন্য দাবি তুলে। এবং তাদের দাবি আগামী দিনে যাতে তারা সঠিকভাবে গ্যাস পরিষেবা পায়। এদিন প্রায় ৫০ টি সি এন জি পরিচালিত গাড়ি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানায় পুলিশ। পুলিশ আসার পর আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top