News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা–ধর্মনগর–আগরতলা এক্সপ্রেসে এলএচবি রেক সংযোজন, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লব দেবের
Image

আগরতলা–ধর্মনগর–আগরতলা এক্সপ্রেসে এলএচবি রেক সংযোজন, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লব দেবের

আগরতলা, ৩০ ডিসেম্বর: আগরতলা–ধর্মনগর–আগরতলা এক্সপ্রেস ট্রেন (ট্রেন নং ৫৫৬৭৫/৫৫৬৭৬)-এ পুরনো আইসিএফ রেকের পরিবর্তে আধুনিক এলএইচবি রেক সংযোজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।

নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় সাংসদ বিপ্লব দেব বলেন, এই গুরুত্বপূর্ণ আপগ্রেডেশনের ফলে যাত্রীদের আরও আরামদায়ক, নিরাপদ ও আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত হবে। পাশাপাশি পূর্ব ভারতের রেল পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

তিনি আরও বলেন, যাত্রী পরিষেবার মানোন্নয়নে কেন্দ্র সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top