News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রসেনজিৎ মৃত্যু মামলা: ৫ অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদ বাড়ল ৯ জানুয়ারি পর্যন্ত
Image

প্রসেনজিৎ মৃত্যু মামলা: ৫ অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদ বাড়ল ৯ জানুয়ারি পর্যন্ত

আগরতলা, ৩০ ডিসেম্বর: ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু মামলায় আজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ প্রতীক্ষার পর আদালত আজ এই মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। ৫ অভিযুক্তকে আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হলে, বিচারক তাদের ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ১৪ ডিসেম্বর প্রসেনজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই বিচার চেয়ে উত্তাল ছিল গোটা রাজ্য।

আজ, ৩০ ডিসেম্বর, উত্তর ত্রিপুরা জেলা আদালত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার রায় ঘোষণা করে। আদালতের নির্দেশ অনুযায়ী, ধৃত ৫ অভিযুক্ত— সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদ্বীপ ভট্টাচার্য এবং পিউ ধরকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। উল্লেখ্য যে, এর আগে আদালত তাদের ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। আজ সেই মেয়াদ শেষ হওয়ায় ফের তাদের আদালতে পেশ করা হয় এবং বিচারক মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেন। পুলিশ এই মামলার তদন্তে বড় সাফল্য পেয়েছে। ঘটনার মাত্র ১৪ দিনের মধ্যেই আসামের করিমগঞ্জ এবং ত্রিপুরার চুরাইবাড়ি এলাকা থেকে একে একে সমস্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৩(১) (খুন), ৩২৯(৪), ১১৫(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসেনজিৎ সরকারকে মানসিক ও শারীরিক হেনস্থা এবং খুনের অভিযোগে এই মামলাটি এখন রাজ্যের অন্যতম চর্চিত বিষয়। আগামী ৯ জানুয়ারি আদালত এই বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ধর্মনগর তথা রাজ্যবাসী।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top