News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার সরানোর দাবিতে রাস্তা অবরোধ, কনকপুরে উত্তেজনা
Image

উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার সরানোর দাবিতে রাস্তা অবরোধ, কনকপুরে উত্তেজনা

আগরতলা, ৩০ ডিসেম্বর : উচ্চ ক্ষমতা সম্পন্ন ৩৩ কেভি বিদ্যুৎ পরিবাহী তার জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাটি ঘটেছে কৈলাসহর শহরের নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কনকপুর এলাকায় দীর্ঘদিন ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার নির্দিষ্ট উচ্চতা থেকে অনেকটাই নীচে নেমে পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা একাধিকবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানালেও দপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে এলাকাটি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল।

এরই মধ্যে সোমবার, ২৯ ডিসেম্বর সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ কনকপুর দীঘির পাড় সংলগ্ন এলাকায় চলন্ত একটি মালবোঝাই বড় গাড়ি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই পুরো গাড়িটি আগুনে পুড়ে যায়। সৌভাগ্যবশত ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কনকপুর এলাকার গ্রামবাসীরা একত্রিত হয়ে কাঁচেরঘাট–শ্রীনাথপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা অবরোধস্থলে গাড়ির টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, অবিলম্বে জনবহুল এলাকা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার অন্যত্র সরাতে হবে। প্রশাসনের পক্ষ থেকে লিখিত বা স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনার পর পুলিশ পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার জনবহুল এলাকা থেকে সরিয়ে দেওয়া হবে।

পুলিশের আশ্বাসের পর দুপুর আড়াইটা নাগাদ অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে অবরোধ চলাকালীন কাঁচেরঘাট–শ্রীনাথপুর সড়কে উভয় পাশে বহু যানবাহন আটকে পড়ে। নিত্যযাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

Releated Posts

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top