News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪০ নম্বর বুথে ‘মন কি বাত’ শ্রবণ, উপস্থিত বিজেপি নেতৃত্ব
Image

৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪০ নম্বর বুথে ‘মন কি বাত’ শ্রবণ, উপস্থিত বিজেপি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর: রবিবার, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৯তম পর্বে দেশবাসীকে সম্বোধন করেন। বছরের শেষ পর্ব হওয়ায় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত এক বছরে দেশের বিভিন্ন সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই পর্বে প্রধানমন্ত্রী বিশেষভাবে ‘অপারেশন সিন্দুর’-এর কথা উল্লেখ করেন এবং একে ভারতের জাতীয় নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে অভিহিত করেন। পাশাপাশি ২০২৫ সালে দেশের বিভিন্ন গর্বের মুহূর্ত স্মরণ করে তিনি দেশের অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর এই ‘মন কি বাত’ অনুষ্ঠান ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নম্বর বুথে সমবেতভাবে শ্রবণ করেন ভারতীয় জনতা পার্টির নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক, প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা।

উপস্থিত নেতৃত্ব ও কার্যকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দেশ গঠনে তাঁর আহ্বানকে বাস্তবায়িত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top