News Flash

  • Home
  • মুখ্য খবর
  • থানা থেকে কয়েক কদম দূরেই দুঃসাহসিক চুরি, আতঙ্কে কৈলাসহর, স্বর্ণালংকার ও নগদ সহ উধাও চোরের দল
Image

থানা থেকে কয়েক কদম দূরেই দুঃসাহসিক চুরি, আতঙ্কে কৈলাসহর, স্বর্ণালংকার ও নগদ সহ উধাও চোরের দল

কৈলাসহর, ১৮ নভেম্বরঃ থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে স্বরূপানন্দ সরণীতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহর শহরে। গতকাল গভীর রাতে চোরের দল জানালার গ্রিল খুলে এক পরিবারের ঘরে ঢুকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

বাড়ির মালিক দীপাল সিংহ রায় জানান, স্ত্রীকে নিয়ে চিকিৎসার কাজে আগরতলা থেকে দেরিতে বাড়ি ফেরেন তিনি। ফিরে এসে দেখেন ঘরের আলমারি ভাঙা, জানালার গ্রিল খুলে ফেলা সবকিছু ওলটপালট করা। ঘটনার পরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

খবর পেয়ে রাতেই মোবাইল পেট্রোল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে। পুলিশের দাবি, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত, এবং অপরাধীরা এলাকার ভূগোল সম্পর্কে জানতো বলেই এমন সাহস দেখাতে পেরেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, থানার এত কাছাকাছি এলাকায় এমন চুরি নিরাপত্তা ব্যবস্থার বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও তদন্তে গতি আনার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top