News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে বিজেপি সরকার অপকীর্তি, দুঃশাসন, অপদার্থতার রাজনীতি কায়েম করেছে: শংকর প্রসাদ দত্ত
Image

রাজ্যে বিজেপি সরকার অপকীর্তি, দুঃশাসন, অপদার্থতার রাজনীতি কায়েম করেছে: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৫ নভেম্বর : রাজ্যে বিজেপি সরকার অপকীর্তি, দুঃশাসন, অপদার্থতার রাজনীতি কায়েম করেছে। এরই প্রতিবাদে আন্দোলনে নামবে সিআইটিইউ। আগামী ১০-১১ নভেম্বর সিআইটিইউ-র ১৬ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক শংকর দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মানিক দে।

শংকর প্রসাদ দত্ত জানান, মূলত বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে সিআইটিইউ। ধর্মীয় উন্মাদনা সহ বিভাজনের রাজনীতিতে মেতে উঠেছে এই দল। এর থেকেই শ্রমজীবী মানুষকে রক্ষা করতে জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে, ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহবান নিয়ে সিআইটিইউ আন্দোলনে নামতে চলেছে। এযাবতকালের সংগঠনের সর্ববৃহৎ সভা সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে মানিক দে জানান, ইতিমধ্যেই ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে সিআইটিইউ – এর রাজ্য সম্মেলন শেষ হয়েছে। রাজ্য সম্মেলন শেষ হওয়ার পর ৩১ শে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে সর্ব ভারতীয় সম্মেলন, চলবে ২০২৬ এর জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত। এই সম্মেলনে গোটা দেশ থেকে প্রায় ১৩০০ প্রতিনিধি যোগদান করবেন। ৪৮০০ এর মতো বিভিন্ন পেশায় নিয়োজিত ইউনিয়ন সিআইটিইউ – র অন্তর্ভুক্তি নিয়েছে। রাজ্যেও এই রাজ্য সম্মেলন সকল সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

মূলত, সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে , শ্রমজীবীদের উন্নয়নে, তাদের মধ্যে ঐক্য স্থাপনের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top