News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের স্বার্থ রাজনীতির ঊর্ধ্বে,জনজাতিদের স্বার্থ ও ভবিষ্যৎ কোনো রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ : প্রদ্যোত
Image

জনজাতিদের স্বার্থ রাজনীতির ঊর্ধ্বে,জনজাতিদের স্বার্থ ও ভবিষ্যৎ কোনো রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ : প্রদ্যোত

আগরতলা, ৫ নভেম্বর : রাজ্যের জনজাতিদের স্বার্থ ও ভবিষ্যৎ কোনো রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। বুধবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রদ্যোত কিশোর দেববর্মন অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন ও ভিলেজ কমিটি নির্বাচনের ক্ষেত্রে গড়িমসি করছে। তিনি বলেন, “জনজাতি সমাজের স্বার্থ রাজনৈতিক দলের স্বার্থের চেয়ে অনেক উপরে। সরকার প্রতিশ্রুতি পূরণে কোনো তৎপরতা দেখাচ্ছে না। যদি সরকারের কোন সমস্যা না থাকে তাহলে কেন সুপ্রিম কোর্ট যেতে হলো। এর আগেই কেন ভিলেজ কমিটির নির্বাচন করা হলো না? প্রশ্ন তুলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সবসময় আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি — তিপ্রাসা, নাগা, মিজো, মানিপুরি, দিমাসা — কিন্তু কখনোই দিল্লিতে একসাথে আদিবাসী হিসেবে আমাদের দাবি জানাইনি। এখন তিপ্রাসারা একা নয়, নাগা, মিজো, অরুণাচলী, মানিপুরি ও দিমাসারা আমাদের সঙ্গে আছে। এখন এটি হবে উত্তর-পূর্বের ঐক্য — নর্থ ইস্ট থানসা।

তিনি আরও বলেন, “আমার একমাত্র ব্র্যান্ড হলো মানুষ — জনগণের ভবিষ্যতের চেয়ে বড় কোনো ব্র্যান্ড নেই। আমি কোনো রাজনৈতিক ব্র্যান্ডের প্রেমে পড়িনি, আমি পড়েছি আমার জনগোষ্ঠীর প্রেমে। আমার দেশের, আমার জনগণের এবং সমগ্র উত্তর-পূর্বের স্বার্থই আমার ব্র্যান্ড।”

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, “ভিলেজ কাউন্সিল নির্বাচনের শুনানি সোমবার হবে। রাজ্য সরকার আরও সময় চেয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি তা প্রত্যাখ্যান করেছেন। যদি সরকার সত্যিই নির্বাচন করতে চায়, তাহলে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? শেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালে, এখন ২০২৬ চলে আসছে। এটা কি গণতন্ত্র? চাইলে অনেক আগেই নির্বাচন করা যেত।”

তিপ্রাসা চুক্তি প্রসঙ্গে প্রদ্যোত জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই তাঁর বৈঠক হবে। তিপ্রাসা জনগণের ভবিষ্যৎ বিজেপি, তিপ্রা মোথা, সিপিএম বা কংগ্রেস— কোনো দলের ভবিষ্যতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top