News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামান্য বৃষ্টিতেই বেহাল সেকেরকোটের রাস্তা, দুর্ঘটনার আশঙ্কা
Image

সামান্য বৃষ্টিতেই বেহাল সেকেরকোটের রাস্তা, দুর্ঘটনার আশঙ্কা

আগরতলা, ৫ নভেম্বর:
সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে সেকেরকোট এলাকার প্রধান সড়ক। রাস্তাজুড়ে কাদা জলে একাকার হয়ে রাস্তার চলাচল অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেক গাড়ি চালক ভয়ে আর সেই পথে চলাচল করছেন না।

জানা গেছে, সেকেরকোট রেল স্টেশনে আইওসিএল প্রকল্পের জন্য কিছুদিন আগে সেকেরকোট থেকে কাঞ্চনমালা পর্যন্ত রাস্তাটি বড় করার কাজ শুরু হয়। রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তা সম্প্রসারণের দায়িত্ব পেয়েছে একটি বেসরকারি নির্মাণ সংস্থা। কিন্তু সামান্য বৃষ্টি হতেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। রাস্তাটি দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন স্থানীয়রা। ধীর গতিতে রাস্তার কাজ করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি জন চালকদের।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top