News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সর্দার বল্লভাই প্যাটেলকে বাদ দিয়ে ভারতকে কল্পনাও করা যায় না, বিভিন্ন রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি : সাংসদ বিপ্লব
Image

সর্দার বল্লভাই প্যাটেলকে বাদ দিয়ে ভারতকে কল্পনাও করা যায় না, বিভিন্ন রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি : সাংসদ বিপ্লব

আগরতলা, ১ নভেম্বর : সর্দার বল্লভাই প্যাটেলকে বাদ দিয়ে ভারতকে কল্পনাও করা যায় না। তিনি তৎকালীন সময়ে বিভিন্ন রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ সামাজিক মাধ্যমে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন শ্রীদেব বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সরকারিভাবে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকেও রান ফর ইউনিটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সর্দার বল্লভাই প্যাটেলকে বাদ দিয়ে ভারতকে কল্পনাও করা যায় না। তিনি ছিলেন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার এই কাজের জন্য তাকে “ভারতের লৌহমানব” বা “ভারতের একীভূতকারী” হিসেবে অভিহিত করা হয়।

তাঁর কথায়, সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কারণ তার দৃঢ় নেতৃত্ব, বলিষ্ঠ সংকল্প এবং স্বাধীন ভারতে দেশীয় রাজ্যগুলোকে একীভূত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। বিনা রক্তপাতে তিনি ৫৬৫টিরও বেশি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার এই দৃঢ় সংকল্প ও সাহসিকতার জন্য তিনি বিখ্যাত।

এদিন তিনি আরও বলেন, সর্দার বল্লভাই প্যাটেলের শক্তিশালী ভারত নির্মাণের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অর্থনৈতিক, সামাজিক ও বিভিন্ন দিক দিয়ে এগিয়ে গেছে। সর্দার বল্লভাই প্যাটেলের অবদানকে আগমাী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top