News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহার নির্বাচনের আগে তেজস্বীর বড় ঘোষণা: পঞ্চায়েত সদস্যদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা, পেনশন স্কিম
Image

বিহার নির্বাচনের আগে তেজস্বীর বড় ঘোষণা: পঞ্চায়েত সদস্যদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা, পেনশন স্কিম

নয়াদিল্লি, ২৬ অক্টোবর : বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তবে রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা কভার এবং পেনশন সুবিধা চালু করা হবে। একই সঙ্গে তাঁদের ভাতা দ্বিগুণ করার আশ্বাসও দিয়েছেন তেজস্বী।

এক সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, “আমরা ঘোষণা করছি যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, বিহারের পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে। তাঁদের জন্য পেনশন ও ৫০ লক্ষ টাকার বীমা কভার দেওয়া হবে।” এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও বিকাশশীল ইন্সান পার্টির প্রধান মুকেশ সাহানি।

শুধু পঞ্চায়েত সদস্যরাই নয়, রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের পরিবেশকরাও এই প্রতিশ্রুতির আওতায় আসবেন। তেজস্বী জানান, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে পরিবেশকদের প্রতি-কুইন্টাল মার্জিন মানি বৃদ্ধি করা হবে। পাশাপাশি রাজ্যের নাপিত, কামার, কুমোর ও কাঠমিস্ত্রিদের জন্য ৫ লক্ষ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হবে, যার পরিশোধের মেয়াদ থাকবে পাঁচ বছর। তাঁর দাবি, এই উদ্যোগে লোহর, কুমোর প্রভৃতি সম্প্রদায়ের মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন।

এর আগে তেজস্বী যাদব ঘোষণা করেছিলেন, রাজ্যের ‘জীবিকা দিদি’ নামে পরিচিত চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের স্থায়ী করা হবে, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। সেই সঙ্গে তাঁদের বেতন বাড়িয়ে মাসে ৩০ হাজার টাকা করা হবে। পাশাপাশি ২ হাজার টাকার অতিরিক্ত ভাতা এবং ৫ লক্ষ টাকার বীমা সুবিধাও দেওয়া হবে।

২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ হবে—প্রথম দফা ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top