News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতিষ্ঠিত ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য
Image

প্রতিষ্ঠিত ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

আগরতলা, ১৩ অক্টোবর: নিজ দোকান থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে।

পুলিশ জানিয়েছেন, আজ সকালে আগরতলা মসজিদপট্টি এলাকায় নিজ দোকানের তৃতীয় তলা থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপক সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে অনেকবার ফোন করা হলেও কোনো সাড়া না মেলায় সন্দেহের উদ্রেক হয়। পরে মসজিদপট্টিস্থ তাঁর দোকানে গিয়ে খোঁজ করলে তৃতীয় তলা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।

সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বলেছে, এটি আত্মহত্যা না কি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top