News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর কর্ণাটকে ভারী বর্ষণ ও জলাধার থেকে জল ছাড়ায় ভয়াবহ বন্যা, ফসল ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়
Image

উত্তর কর্ণাটকে ভারী বর্ষণ ও জলাধার থেকে জল ছাড়ায় ভয়াবহ বন্যা, ফসল ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

বেঙ্গালুরু, ২৯ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের উজানের জলাধার ও ব্যারেজ থেকে জল ছাড়ার পর কর্ণাটকের ভীমা নদী অববাহিকার একাধিক জেলা প্লাবিত হয়েছে। ভীমা ও মাঞ্জরা নদীর ফুলেফেঁপে ওঠায় উত্তর কর্ণাটকের কলাবুর্গি, যাদগির ও বীদর জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভীমা নদীর কাট্টিসাঙ্গাভি ও খানি গ্রামের সেতুগুলি ডুবে যাওয়ায় জাতীয় সড়ক ৫০-এ যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাদগির শাহাপুর রাস্তাও কেটে গিয়েছে এবং ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে। বীদর জেলায় একদিনে ১২২ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ১৯৯ শতাংশ বেশি।

বীদর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঈশ্বর খাণ্ড্রে রাজস্ব দফতরকে নির্দেশ দিয়েছেন আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিতে। যাদগির জেলায় বিভিন্ন গ্রামে বন্যায় ১,০০০-র বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অনুমান করা হচ্ছে, প্রায় ১.১৮ লক্ষ হেক্টর জমির ফসল বন্যায় নষ্ট হয়েছে। এর পাশাপাশি, জাতীয় সড়ক ১৫০-তে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় কলাবুর্গি ও যাদগির জেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

উত্তর কানাড়া জেলাতেও লাগাতার বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতর আগামী ২ অক্টোবর পর্যন্ত জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করেছে। এদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আগামীকাল উত্তর কর্ণাটকের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আকাশপথে সমীক্ষা করবেন বলে জানা গিয়েছে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top