News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতা ত্রিপুরেশ্বরী শুধুমাত্র বিজেপি দলের, এমন ধারণা তৈরি করেছে বিজেপি: প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

মাতা ত্রিপুরেশ্বরী শুধুমাত্র বিজেপি দলের, এমন ধারণা তৈরি করেছে বিজেপি: প্রদেশ কংগ্রেস সভাপতি

আগরতলা, ২২ সেপ্টেম্বর: মাতা ত্রিপুরেশ্বরী শুধুমাত্র বিজেপি দলের। এমন ধারণা তৈরি করেছে বিজেপি। মাতা ত্রিপুরেশ্বরীকেও রাজনৈতিকভাবে ব্যবহার করছে শাসক দল বিজেপি। নবরূপে সজ্জিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে এমনভাবেই ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উদ্বোধনের অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ না করায় এর তীব্র নিন্দা জানান তিনি।

তিনি বলেন, প্রসাদ প্রকল্পে ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবরূপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি একটি সরকারি অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শাসক ও বিরোধী উভয় দলের। ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ জানিয়ে আসা হচ্ছে সব সময়ই। কিন্তু মায়ের মন্দিরের নবরূপের উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়নি। এতে তীব্র খুব প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর কথায়, মাতা ত্রিপুরেশ্বরী প্রত্যেকের। কিন্তু বিজেপি এমন ধারণা তৈরি করছে যেন মাতা ত্রিপুরেশ্বরী শুধুমাত্র বিজেপি দলের। মাতা ত্রিপুরেশ্বরীকেও রাজনৈতিকভাবে ব্যবহার করছে শাসক দল। আজকের অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ না জানিয়ে এটা স্পস্ট করেছে বিজেপি।বিনবরূপে সজ্জিত মাদাত ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে শাসকদলের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top