News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগর মধুপুরে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা
Image

কমলাসাগর মধুপুরে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

কমলাসাগর, ২২ সেপ্টেম্বর: বারবার ভেঙে পড়ছে ড্রেন। নিম্নমানের কাজের অভিযোগ তুলে আজ সকালে ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দেন কমলাসাগর মধুপুর এলাকার স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি নতুন ড্রেন নির্মাণের কাজ চলছে। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ড্রেনের দেওয়াল ভেঙে পড়ে যায়। এরপর সেটি মেরামত করা হলেও ফের গতকাল রাতে ড্রেনটি ধসে পড়ে। আজ সকালে ঘটনাটি প্রত্যক্ষ করার পর ক্ষুব্ধ হন এলাকাবাসী।
তাদের অভিযোগ, রড ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছে, ফলে বারবার ড্রেনটি ভেঙে পড়ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, এ বিষয়ে এলাকায় বিধায়িকা কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাই নির্মাণ শ্রমিকরা নজরদারির অভাবে খামখেয়ালি ভাবে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে কাজের মান উন্নত করে টেকসই ড্রেন নির্মাণ করতে হবে।

Releated Posts

স্টেট লেভেল ওয়ার্কশপে তামাকবিরোধী সচেতনতার বার্তা, উপস্থিত ক্রীড়ামন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্টজন

আগরতলা, ২৮ জুলাই:  তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভলান্টিয়ার হেলথ…

ByByReshmi Debnath Jul 28, 2026

পাম্প থাকলেও মিলছে না পানীয় জল, বৃষ্টির জলেই চলছে জনজীবন; মান্দাইয়ে ডি.ডব্লিউ.এস-এর বিরুদ্ধে ক্ষোভ

আগরতলা, ২৮ জুলাই:  পাম্প থাকলেও মিলছে না পানীয় জল। বাধ্য হয়ে বৃষ্টির জল ব্যবহার করেই দৈনন্দিন কাজ চালাতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

সমন্বিত কৃষিতে সাফল্যের নজির উত্তর ত্রিপুরার জ্যোৎস্না নামা, বছরে আয় প্রায় আড়াই লক্ষ টাকা

আগরতলা, ২৮ জুলাই: উত্তর ত্রিপুরার দাসদা ব্লকের সতনালা গ্রামের প্রগতিশীল কৃষক জ্যোৎস্না নামা সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে সফলতার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

বিশালগড়-গোলাঘাটি সড়কে বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে, নিয়ন্ত্রণহীন গতিতে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৮ জুলাই: বিশালগড়-গোলাঘাটি সড়কের তালতলা এলাকায় মঙ্গলবার একটি বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top