News Flash

Image

খোয়াই সীমান্তে সাত বাংলাদেশি নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২২ সেপ্টেম্বর: আবারও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখল পুলিশ। খোয়াই আশারামবাড়ি সংলগ্ন ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে দুইজন মহিলা, একজন নাবালকসহ মোট সাতজন রয়েছেন। গতকাল রাতে সোমবাইরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাম্পাহাওর থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের কাছে কোনো ধরনের ভারতীয় পরিচয়পত্র মেলেনি।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এর পেছনে কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

স্টেট লেভেল ওয়ার্কশপে তামাকবিরোধী সচেতনতার বার্তা, উপস্থিত ক্রীড়ামন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্টজন

আগরতলা, ২৮ জুলাই:  তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভলান্টিয়ার হেলথ…

ByByReshmi Debnath Jul 28, 2026

পাম্প থাকলেও মিলছে না পানীয় জল, বৃষ্টির জলেই চলছে জনজীবন; মান্দাইয়ে ডি.ডব্লিউ.এস-এর বিরুদ্ধে ক্ষোভ

আগরতলা, ২৮ জুলাই:  পাম্প থাকলেও মিলছে না পানীয় জল। বাধ্য হয়ে বৃষ্টির জল ব্যবহার করেই দৈনন্দিন কাজ চালাতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

সমন্বিত কৃষিতে সাফল্যের নজির উত্তর ত্রিপুরার জ্যোৎস্না নামা, বছরে আয় প্রায় আড়াই লক্ষ টাকা

আগরতলা, ২৮ জুলাই: উত্তর ত্রিপুরার দাসদা ব্লকের সতনালা গ্রামের প্রগতিশীল কৃষক জ্যোৎস্না নামা সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে সফলতার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

বিশালগড়-গোলাঘাটি সড়কে বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে, নিয়ন্ত্রণহীন গতিতে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৮ জুলাই: বিশালগড়-গোলাঘাটি সড়কের তালতলা এলাকায় মঙ্গলবার একটি বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top